1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
১৪ দলীয় জোটের অন্য শরিকদের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ - Bangladesh Khabor
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১৩ দিনে রেমিট্যান্স এলো ২১ হাজার ৩৯৫ কোটি টাকা ‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা গোপালগঞ্জে নবাগত অতিরিক্ত পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করে নিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ কোটালীপাড়ায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন এমপি জিলানী আগামীর শিক্ষা ব্যবস্থা হবে জ্ঞান ও দক্ষতার সমন্বয়ে: মাহদী আমিন গোপালগঞ্জে খালপাড়ের সড়ক অপসারণ করে পুনঃ খাল খননের অভিযোগ : স্থানীয়দের চরম ক্ষোভ জয়পুরহাট-বগুড়া নারী আসনের এমপির সাথে জয়পুরহাটে বিএনপির মতবিনিময় গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

১৪ দলীয় জোটের অন্য শরিকদের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ

  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২১৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট :প্রধান শরিক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও ১৪ দলীয় জোটের বাকি দলগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় নির্বাচন কমিশনসহ সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ওই দলগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করতে বলা হয়েছে।

লক্ষ্মীপুরের বাসিন্দা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মী পরিচয় দেওয়া হোসাইন মো. আনোয়ারের পক্ষে রোববার আইনজীবী সালাহ উদ্দিন রিগান প্রধান নির্বাচন কমিশনার, আইন সচিব ও প্রধান উপদেষ্টার মুখ্যসচিব বরাবর এ নোটিশ পাঠান।

হোসাইন মো. আনোয়ার বলেন, আওয়ামী লীগ দমন-নিপীড়ন একা একা চালায়নি। ১৪ দলীয় জোটের সিদ্ধান্তেই তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও বাকিদের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।  তাই সেসব দলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ চেয়ে নোটিশ দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ ছাড়া ১৪ দলীয় জোটের শরিকরা হলো- জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় পার্টি (মঞ্জু), ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, গণআজাদী লীগ, বাসদ (রেজাউর), সাম্যবাদী দল (দিলীপ বড়ুয়া), ন্যাপ (মোজাফফর), গণতান্ত্রিক মজদুর পার্টি, জাসদ (ইনু), শ্রমিক কৃষক সমাজবাদী দল, তরিকত ফেডারেশন ও কমিউনিস্ট কেন্দ্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION