1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার সিদ্ধান্ত হবে আত্মঘাতী’ - Bangladesh Khabor
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
১৩ দিনে রেমিট্যান্স এলো ২১ হাজার ৩৯৫ কোটি টাকা ‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা গোপালগঞ্জে নবাগত অতিরিক্ত পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করে নিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ কোটালীপাড়ায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন এমপি জিলানী আগামীর শিক্ষা ব্যবস্থা হবে জ্ঞান ও দক্ষতার সমন্বয়ে: মাহদী আমিন গোপালগঞ্জে খালপাড়ের সড়ক অপসারণ করে পুনঃ খাল খননের অভিযোগ : স্থানীয়দের চরম ক্ষোভ জয়পুরহাট-বগুড়া নারী আসনের এমপির সাথে জয়পুরহাটে বিএনপির মতবিনিময় গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

‘চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার সিদ্ধান্ত হবে আত্মঘাতী’

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২১০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার সিদ্ধান্ত হবে আত্মঘাতী। অভিজ্ঞতা বলে জাতীয় অর্থনীতির প্রধান লাইফলাইন চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না। দেশের নিরাপত্তার সঙ্গে যুক্ত প্রধান সমুদ্রবন্দর বিদেশি কোম্পানির তত্ত্বাবধানে দেওয়ার তৎপরতা জাতীয় স্বার্থের পরিপন্থি।

বৃহস্পতিবার সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সভায় এসব কথা বলেন তিনি।

সাইফুল হক বলেন, চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশি কোনো কোম্পানিকে লিজ দেওয়ার সিদ্ধান্ত হবে আত্মঘাতী ও অদূরদর্শী। দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ কোনো সরকার আমাদের প্রধান সমুদ্রবন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে পারে না। তাছাড়া অন্তর্বর্তী সরকারের এতবড় জাতীয় স্বার্থ-সংশ্লিষ্ট এককভাবে সিদ্ধান্ত নেওয়ারও কোনো এখতিয়ার নেই।

তিনি বলেন, চট্টগ্রাম সমুদ্রবন্দর আমাদের অর্থনীতির প্রধান লাইফলাইন। এই বন্দরের সঙ্গে আমাদের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিষয়ে যুক্ত রয়েছে। এই গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বন্দর অভিজ্ঞতা ও দক্ষতার কথা বলে কোনোভাবেই আমরা বিদেশি কোম্পানির তত্ত্বাবধানে দিয়ে দিতে পারি না। শোনা যাচ্ছে, সরকার চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টারমিনাল আরব আমিরাতের ডিপি ওয়ার্লকে লিজ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সরকার এই পদক্ষেপ পুরোপুরি অনাকাঙ্ক্ষিত ও জাতীয় স্বার্থের পরিপন্থি।

সাইফুল হক উল্লেখ করেন, নিজস্ব অর্থায়নে চালু হওয়া দেশের বৃহত্তর এই কনটেইনার পোর্টটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তত্বাবধানে গত ১৭ বছর ধরে লাভজনকভাবে পরিচালিত হয়ে আসছে। এই টার্মিনালে বিশ্বের সর্বাধুনিক গ্যান্ট্রি ক্রেনসহ আধুনিক প্রযুক্তিও যুক্ত করা হয়েছে। প্রয়োজনে বন্দরের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আরও আধুনিক প্রযুক্তি আমদানি করারও সুযোগ রয়েছে। জাতীয় সক্ষমতা অর্জনের এই পথে না হেঁটে সরকার বন্দরে বিদেশ নির্ভরতার যে পথে হাঁটছে কোনভাবেই তা মেনে নেওয়া যাবে না।

তিনি বলেন, আমরা নিশ্চয় উৎপাদনশীল বিনিয়োগের পক্ষে। কিন্তু যে বিনিয়োগ বা বন্দর ব্যবস্থাপনা জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে সে যত ধরনের চটকদারি হোক তা গ্রহণ করা যাবে না।

তিনি সরকারকে জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তায় ঝুঁকি সৃষ্টিকারী এই ধরনের সব তৎপরতা থেকে সরে আসতে উদাত্ত আহ্বান জানান।

সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক।

সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION