1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সিলেট থেকে হজের ৫টি ফ্লাইট : উদ্বোধন বুধবার - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, আহত ১৩২৩ ১০১টি পার্ক নির্মাণের পরিকল্পনা সরকারের: গণপূর্ত মন্ত্রী আধুনিক কাতারের স্থপতি ও সাবেক আমির শেখ হামাদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব চার মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী দুই-একদিন পরীক্ষা পেছাতে কী সমস্যা ছিল, শিক্ষামন্ত্রীকে রুমিন ফারহানার প্রশ্ন শেখ হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা কোটালীপাড়ায় মোবাইল কোর্টে মাদকসেবীর কারাদণ্ড ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক: রোগীদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

সিলেট থেকে হজের ৫টি ফ্লাইট : উদ্বোধন বুধবার

  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৪২৬৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : চলতি বছর সিলেট থেকে সরাসরি ৫টি হজ ফ্লাইট পরিচালিত হবে। আগামী বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে প্রথম ফ্লাইট।

ওই দিন ৪শ ১৮ জন হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশে ছেড়ে যাবে বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক শাহ নেওয়াজ জানান, এ বছর সিলেট থেকে পাঁচটি হজ ফ্লাইটে দুই হাজার ৮০ জন হজযাত্রী যাবেন। আগামী ১৪ মে বুধবার বিকাল ৫টা ২৫ মিনিটে প্রথম হজ ফ্লাইট মদিনার উদ্দেশে ছেড়ে যাবে।

এরপর ২৩, ২৫, ২৬ ও ২৯ মে বিমানের আরও চারটি ফ্লাইট সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারও রোড টু মক্কা কর্মসূচির আওতায় ঢাকাতে দুদেশের যাত্রীদের ইমিগ্রেশন হবে। তবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গমনকারী যাত্রীদের ইমিগ্রেশন সৌদি আরবে অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION