1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় মামলা করে বিপাকে এক গৃহবধু - Bangladesh Khabor
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান পদ্মা ব্যারেজও হবে, দ্বিতীয় পদ্মা সেতুও দরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী রূপগঞ্জে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‍্যালী ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত প্রার্থী দেবে কিনা, জানা গেল জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি: নাহিদ মঞ্চে নয়, নেতাকর্মীদের সারিতে বসে মতবিনিময় করলেন শিক্ষামন্ত্রী মন্ত্রীদের ১০ লাখ এমপিদের ৫ লাখ টাকা বেতনের প্রস্তাব প্রতিমন্ত্রীর ছুটির দিনেও বৈঠকে বসে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল সরকার

কোটালীপাড়ায় মামলা করে বিপাকে এক গৃহবধু

  • Update Time : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৫৩০ জন পঠিত

স্টাফ রিপোটার,

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করে বিপাকে পড়েছে দুই সন্তানের জননী পুতুল রায় ( মণিকা রাণী শীল ) নামে এক গৃহবধূ । উপজেলার ধারাবাশাইল গ্রামে এ ঘটনা ঘটে । মামলা সূত্রে জানা যায় , এলাকার নিরঞ্জন রায়ের মেয়ে পুকতুল রায় ( ২৮) সাথে ২০০৪ সালে বিয়ে হয় বরিশাল গলাচিপা থানার উলানিয়া গ্রামের শান্তি চন্দ্র মন্ডলের ছেলে সঞ্জয় চন্দ্র মন্ডল ( ৪২) এর । সেলুন ব্যবসার সুবাদে সে এখন ঢাকার খিলক্ষেত নিকুঞ্জ ২ বসবাস করে। বিয়ের সময় শশুর বাড়ি থেকে মেয়ের জামাইকে ৪ লক্ষ টাকা এবং পরে সেলুন ব্যবসার উদ্দেশ্যে আরো ২ লক্ষ মোট ৬ লক্ষ টাকা যৌতুক দেওয়া হয় । পরবর্তীতে স্ত্রী পুতুলের কাছে আরো ৫ লক্ষ টাকা যৌতুক দাবী করে স্বামী সঞ্জয় মন্ডল ।

 

উক্ত টাকা দিতে অপারগতা জানালে সঞ্জয় মারপিট করে দু সন্তান সহ বাবার বাড়ি পাঠিয়ে দেয় স্ত্রীকে । এবং সে অন্যত্র বিবাহ করে । এ ঘটনায় পুতুল বাদী হয়ে গোপালগঞ্জ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মোঃ যৌতুক নিরোধ আইন এর ৩ ধারায় একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং -সি আর ৩৮৬ / ১৯ । তারিখ – ২৮ /১১ /২০১৯ ইং। উক্ত মামলায় একাধিকবার হাজত বাস করে সঞ্জয় মন্ডল । এরপর থেকে তার ভাড়াটিয়া লোকজন দ্বারা মামলা তুলে নেয়ার জন্য হুমকী ধামকী দিয়ে আসছে স্ত্রী পুতুলকে । পুতুল রায় ( মণিকা রাণী শীল ) সাংবাদিকদের বলেন- ৬ লক্ষ টাকা যৌতুক দিয়েছি , আরো ৫ লক্ষ টাকা দাবি করে, দিতে অপারগতা জানালে মারপিট করে দুটি সন্তান সহ আমাকে বাবার বাড়ি পাঠিয়ে দিয়ে অন্যত্র বিবাহ করে স্বামী সঞ্জয় মন্ডল , যৌতুকের মামলা করলে সে ভাড়াটিয়া মাস্তান দ্বারা মামলা তুলে নেয়ার জন্য হুমকী ধামকী দিয়ে আসছে আমাকে , আমি এ ঘটনার দৃষ্টিান্ত মূলক শাস্তির দাবী জানাই । এ বিষয়ে সঞ্জয় চন্দ্র মন্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনি ২য় বিয়ের কথা অস্বীকার করে বলেন-অহেতুক মামলায় আমি দু বার হাজত বাস করেছি ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION