1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পুলিশে আবারও বড় রদবদল - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিচারপতি খায়রুল হকের মুক্তিতে বাধা নেই সাধারণ যাত্রীর মতো বাসে প্রধানমন্ত্রী, সরলতায় মুগ্ধ কিশোরগঞ্জবাসী ড. নাসিমুল গনিকে আরও এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন আড়াইহাজারে ১৭০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোবিন্দগঞ্জে মোটরসাইকেলে ব্লগ করতে গিয়ে প্রাণ গেল যুবকের গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিলুপ্ত হচ্ছে র‍্যাব, আইনের খসড়া অনুমোদন আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী

পুলিশে আবারও বড় রদবদল

  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৩৩৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : পুলিশে আবারও বড় রদবদল করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৫৪ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

বুধবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

বদলিকৃতদের মধ্যে ৩১ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ২৩ জন সহকারী পুলিশ সুপার। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে একই দিনে পুলিশের শীর্ষ পদেও পরিবর্তন আনা হয়েছে।আইজিপি ময়নুল ইসলামকে সরিয়ে পুলিশ বাহিনীর প্রধানের দায়িত্ব দেওয়া হয় চার বছর আগে অবসরে যাওয়া বাহারুল আলমকে। এদিন ডিএমপি কমিশনার মাইনুল হাসানকে সরিয়ে অবসরে যাওয়া আরেক কর্মকর্তা শেখ মো. সাজ্জাত আলীকে দায়িত্ব দেওয়া হয়।

বৃহস্পতিবার সকালে তারা নিজ নিজ দপ্তরে আগের আইজিপি ও ডিএমপি কমিশনারের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

আইজিপি বাহারুল ও ডিএমপি কমিশনার সাজ্জাত বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। আগামী দুই বছর তারা নতুন এ দায়িত্ব পালন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION