1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জের কৃতি সন্তান শেখ কবির হোসেন ন্যাশনাল টি কোম্পানী লিমিটেড-এর চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

গোপালগঞ্জের কৃতি সন্তান শেখ কবির হোসেন ন্যাশনাল টি কোম্পানী লিমিটেড-এর চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত

  • Update Time : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৪৮২ জন পঠিত

স্টাফ রিপোটার,

গোপালগঞ্জের কৃতি সন্তান শেখ কবির হোসেন ন্যাশনাল টি কোম্পানী লিমিটেড-এর চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত হয়েছেন। কোম্পানীর পরিচালনা পর্ষদের ৬২৫তম সভায় অংশগ্রহণকারী সকল পরিচালকবৃন্দ সর্বসম্মতিক্রমে শেখ কবির হোসেনকে পরবর্তী মেয়াদের জন্য কোম্পানীর চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত করেন। শেখ কবির হোসেন বর্তমানে সোনার বাংলা ইন্সুরেন্স লিমিটেড-এর চেয়ারম্যান ও বাংলাদেশ ইন্সুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। দেশের বীমা শিল্পের উন্নয়নে তিনি সর্বদাই নিজেকে নিয়োজিত রেখেছেন। শেখ কবির ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ বেসরকারী বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি একাধিক স্কুল-কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও শুভাকাক্সক্ষী। তিনি সেন্ট্রাল ডিপজিটারী বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড মেম্বার। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নরস এর মেম্বার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও শেখ কবির হোসেন বিশ্বের অন্যতম সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল এর একজন সক্রিয় সদস্য। লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল-এর সাবেক আন্তর্জাতিক পরিচালক হিসেবে তিনি দেশে এবং বিদেশে সংগঠনের নেতৃত্ব দিয়ে এসেছেন। তিনি ইস্পাহানী ইসলামিয়া আই ইন্সটিটিউট ও হাসপাতালের ভাইস-চেয়ারম্যান এবং আগারগাঁওস্থ লায়ন্স আই ইন্সটিটিউট ও হাসপাতালের একজন অন্যতম পৃষ্ঠপোষক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION