1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর : আসিফ মাহমুদ - Bangladesh Khabor
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত কুষ্টিয়ার মিরপুরে বাসচাপায় নারীসহ দুইজন নিহত বাউফলে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ সমাপ্ত গোপালগঞ্জ “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ- ২০২৬” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত বাউফলে ছুরিকাঘাতে দুই যুবক আহত ‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক

প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর : আসিফ মাহমুদ

  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৩৩০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিগত ১৬ বছর ক্ষমতায় থাকার কারণে প্রশাসনে ফ্যাসিদবাদের দোসরদের শিকড় অনেক গভীর পর্যন্ত পৌঁছে গিয়েছে। আমরা সচিব পর্যায়ে পরিবর্তন করছি, বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক পরিবর্তন করছি কিন্তু প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে ঢাকা অফিসার্স ক্লাবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান তিন মাস পূর্তি উপলক্ষে আয়োজিত ‘রাষ্ট্র ও প্রশাসনের সর্বস্তরে বৈষম্য নিরসনে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম মূল্যায়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, বিগত সময়ে যে ফ্যাসিবাদি সরকার ছিল তাদের পলিসি ডিসিশনগুলোই ছিল জনবিরোধী, গণতন্ত্র হত্যাকারী। প্রশাসনের মধ্যে থাকা তাদের দোসররা সেটি বাস্তবায়ন করেছে। অনেকক্ষেত্রে প্রশাসনের মধ্যে থাকা কিছু কিছু অফিসার দলীয় নেতাদের থেকেও বেশি রাজনৈতিকভাবে সে দায়িত্বগুলো পালন করেছে। বিগত সরকারের সময় প্রশাসনের গুরুত্বপূর্ণ একজনের কিছু তথ্য পেয়েছিলাম। সেখানে তিনি বিভিন্ন জেলার এসপিদের নির্দেশনা দিচ্ছেন, যে কোথায় কোথায় গুলি করতে হবে।

উপদেষ্টা আরও বলেন, অন্যান্য সেক্টরে যারা ছিলেন তারাও দলীয় কর্মীদের মতো সরকারের বাহিনীগুলোতে গুলি করার নির্দেশনা দিয়েছেন ছাত্র-জনতাকে হত্যা করার জন্য। পেশাদারিত্বের যে অবক্ষয়টা ঘটেছে এবং সেগুলোকে প্রশ্রয় দিয়েছে ফ্যাসিবাদী সরকার। সেই অবক্ষয় যাতে ভবিষ্যতে আর কখনও না ঘটে সেটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION