1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে থাকা আ’লীগের ঐতিহ্য -ওবায়দুল কাদের - Bangladesh Khabor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ২ যুবক গুরুতর আহত, গ্রেফতার ১ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা জয়পুরহাটে ওয়ান শুটারগান, ধারালো অস্ত্র উদ্ধার কোটালীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত চায়না জালে অগ্নিসংযোগ আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট সরবরাহ চালু পুতুলের ওই পদে দায়িত্ব পালনের মতো যোগ্যতা ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জুবাইদা রহমান

দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে থাকা আ’লীগের ঐতিহ্য -ওবায়দুল কাদের

  • Update Time : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৫১০ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিসহ সর্বস্তরের নেতাকর্মীদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রতিটি দুর্যোগ ও দুর্বিপাকে অসহায় মানুষের পাশে থাকা আওয়ামী লীগের ঐতিহ্য। দেশের উত্তরাঞ্চলে ইতোমধ্যে শীত জেঁকে বসেছে। তাই এই পরিস্থিতিতে আমি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিসহ সর্বস্তরের নেতাকর্মীদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

এ সময় দলমতনির্বিশেষে সব অংশীজনকে গণতান্ত্রিক মূল্যবোধের সুরক্ষা এবং একে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি বিরোধী দলেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান ওবায়দুল কাদের। আওয়ামী লীগ ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, করোনা মহামারীর কারণে পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগ স্বাস্থ্যবিধি মেনে গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে। সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিনের শুভেচ্ছা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION