1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
একটা মানুষের ৮০০ বাড়ি থাকে বিদেশে: রুমিন ফারহানা - Bangladesh Khabor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‍্যালী ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত প্রার্থী দেবে কিনা, জানা গেল জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি: নাহিদ মঞ্চে নয়, নেতাকর্মীদের সারিতে বসে মতবিনিময় করলেন শিক্ষামন্ত্রী মন্ত্রীদের ১০ লাখ এমপিদের ৫ লাখ টাকা বেতনের প্রস্তাব প্রতিমন্ত্রীর ছুটির দিনেও বৈঠকে বসে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল সরকার লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ৩৪০ বাংলাদেশি ইতালি বিমানবন্দরে আটকা উড়োজাহাজ, যা বলল বিমান কর্তৃপক্ষ সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের

একটা মানুষের ৮০০ বাড়ি থাকে বিদেশে: রুমিন ফারহানা

  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৩৫২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট:বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, একটা মানুষের ৮০০ বাড়ি থাকে বিদেশে, ১৪ বিলিয়ন ডলার দেশ থেকে পাচার হয়ে যায়। এই ঘটনা জেনে এত ঘৃণা লেগেছে। মানুষ এতটা লোভী হতে পারে। কতটা লোভী মানুষের কাছে আমরা আমাদের রাজনীতি নিয়ে গেছি, ভাবতে অবাক লাগছে। এই রাজনীতির অবশ্যই পরিবর্তন করতে হবে।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বুধবার ‘গণ-অভ্যুত্থান-গণতান্ত্রিক রাষ্ট্র: নাগরিক বিতর্ক’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভার আয়োজন করে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে এই আইনজীবী বলেন, ২০১৮ সালে একটা গ্রাফিতি ছিল দেয়ালে দেয়ালে, রাষ্ট্র মেরামতের কাজ চলছে। তাই জুলাইয়ের এই আন্দোলন হঠাৎ ঘটে যাওয়া কিছু নয়, এটা অনেক আগে থেকে সমাজের একটা অংশ ফ্যাসিবাদের টপ টু বটম পর্যন্ত পরিবর্তন চেয়েছে, রাষ্ট্র কাঠামো পরিবর্তন চেয়েছে। তাই এটা শুধু দেড় মাসের আন্দোলন বলা যাবে না।

রুমিন ফারহানা বলেন, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য দরকার রাজনীতির পরিবর্তন। রাজনীতির পরিবর্তন না হলে শুধু সরকার পতনের মধ্য দিয়ে জনগণের ভাগ্য পরিবর্তন হবে না। রাজনীতি যদি ঠিক না হয়, তাহলে একটা নির্বাচন, একটা শাসন পরিবর্তন কখনো সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন আনতে পারবে না। আর এই রাজনীতি পরিবর্তনের দায়িত্ব শুধু রাজনীতিবিদদের নয়, এখানে জনগণের দায়বদ্ধতা রয়েছে। তাই রাজনীতিবিদদের দুর্বৃত্তায়ন হওয়ার কতটুকু স্বাধীনতা দেবেন, সেটা আপনারাই নির্ধারণ করবেন। পরবর্তী প্রজন্মের জন্য সুষ্ঠু ধারার রাজনীতির জন্য জনগণকে এটার পরিবর্তন করতে হবে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সাইফুল হক, আবু সাঈদ খান প্রমুখ। সভাপতিত্ব করেন গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আহ্বায়ক শেখ আব্দুর নূর। অনুষ্ঠানের সঞ্চালনা করেন গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের সদস্যসচিব বাবর চৌধুরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION