1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় থানা ঘেরাও, বিক্ষোভ - Bangladesh Khabor
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বৃষ্টিতে ভিজে ছাত্রশিবিরের বিক্ষোভ স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয় আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় থানা ঘেরাও, বিক্ষোভ হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা স্কুল কমিটিকে কেন্দ্র করে সংঘর্ষ, সাঘাটায় ছাত্রশিবির নেতা নিহত মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা সোনারগাঁয়ে ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন  কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত কোটালীপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ভেকু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা

আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় থানা ঘেরাও, বিক্ষোভ

  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৬ জন পঠিত
শাহীন আলম লিটন, কুষ্টিয়া : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (২১ জুন)  বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কুষ্টিয়া মডেল থানা ঘেরাও করে সমাবেশ করে।
কর্মসূচিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তব্য দেন  কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, জেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদুল ইসলাম রাশেদ, সদর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল বাদশা, পৌর যুবদলের সদস্যসচিব জিল্লুর রহমান জনি এবং জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামির হোসেনসহ অন্যরা।
বক্তারা অভিযোগ করেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি ও বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা প্রকাশ্যে চলাফেরা করলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারা আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।
বক্তারা আরও বলেন, কুষ্টিয়া জেলা বিএনপি’র আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দেওয়া হয়েছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তারা সাত দিনের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের আলটিমেটাম দেন। দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
এদিকে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের কর্মসূচি শেষে থানায় এসে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়েছে যে, বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION