1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বছরের প্রথম দিন বাড়ি বাড়ি গিয়ে নতুন বই দেয়া হবে - Bangladesh Khabor
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৫ শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ টাকা জরিমানা কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন কোটালীপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, টুঙ্গিপাড়ায় বালিকা বিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত বাউফলে নদী-কৃষিজমি কেটে তিন চুল্লি, কালো ধোঁয়ায় বিপর্যস্ত বগার মানুষ! সোনারগাঁয়ে ৫টি চুনা গুড়িয়ে ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় সালিশের মাধ্যমে চোরাই মোবাইল উদ্ধার, দুই ভাইয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ কোটালীপাড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক কর্মশালা

বছরের প্রথম দিন বাড়ি বাড়ি গিয়ে নতুন বই দেয়া হবে

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৪৮১ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

বরিশাল বিভাগের ৬ জেলায় নতুন বছরে ৫০ লাখ ২২ হাজার ৬২১ কপি বই প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের ১২ লাখ শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হবে। বছরের প্রথম দিন বাড়ি বাড়ি গিয়ে তাদের অভিভাবকদের কাছে নতুন বই পৌঁছে দেয়া হবে।বরিশাল প্রাথমিক শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের মোট নতুন ৫০ লাখ ২২ হাজার ৬২১ কপি বইয়ের মধ্যে প্রাক-প্রাথমিকের শিশুরা পাবে ১ লাখ ৯৯ হাজার ৪১৪ কপি আমার বই নামক বইটি। প্রাথমিকের (১ম-৫ম শ্রেণি) বাংলা ভার্সনে ৪৮ লাখ ১৫ হাজার ৪৩০ কপি বই, ইংরেজি ভার্সনে ৬ হাজার ৮৭৬ কপি এবং প্রাথমিক স্তরের বৌদ্ধ ও খ্রিস্টান ধর্ম-নৈতিক শিক্ষা বিষয়ে ৯০১ কপি নতুন বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। এছাড়াও শুধু প্রাক-প্রাথমিকের আমার বইয়ের পাশাপাশি ১ লাখ ৯৯ হাজার ৪১৪ কপি অনুশীলন খাতা ক্ষুদে শিশুদের মাঝে প্রদান করা হবে।

প্রাথমিক শিক্ষা বিভাগের বরিশাল বিভাগীয় সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ বিল্লাহ বলেন, করোনা পরিস্থিতিতে বরিশালে স্বল্পপরিসরে সামাজিক দূরত্ব নিশ্চিত ও স্বাস্থ্য-সুরক্ষাবিধি মেনে বছরের প্রথম দিন কোমলমতি শিশুদের হাতে ২০২১ সালের শিক্ষাবর্ষের নতুন বই তুলে দেয়া হবে। তবে শিশুদের বিদ্যালয়ে সমাগম না করে দ্রুত সময়ের মধ্যে সুবিধা অনুযায়ী এবং বাড়ি বাড়ি গিয়ে তাদের অভিভাবকদের কাছে নতুন বই পৌঁছে দেয়া হবে। ইতিমধ্যে বরিশাল বিভাগের জন্য বরাদ্দকৃত বই জেলা-উপজেলা এবং ক্লাস্টার অনুয়ায়ী স্ব-স্ব বিদ্যালয়ে পৌঁছে দেয়া হয়েছে বলেও জানান এই সহকারী পরিচালক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION