1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা - Bangladesh Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত

এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৬২০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী ১৫ অক্টোবর। এদিন বেলা ১১টায় এ ফল প্রকাশিত হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার।

সোমবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন তিনি।

চেয়ারম্যান বলেন, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল আগামী ১৫ অক্টোবর প্রকাশ করা হবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেছে।

প্রথা অনুযায়ী, এইচএসসি পরীক্ষার ফল ১৫ থেকে ১৭ অক্টোবরের মধ্যে যেকোনো দিন প্রকাশ করার জন্য সরকারের কাছে প্রস্তাব দেয় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এর আগে পরীক্ষা হওয়া বিষয়গুলোর খাতা মূল্যায়ন করে এবং বাকি বিষয়গুলোতে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে (সাবজেক্ট ম্যাপিং) এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল দেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।

এবার ১১টি বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী সাড়ে ১৪ লাখ শিক্ষার্থী। পরীক্ষা শুরু হয় গত ৩০ জুন। তবে বন্যার কারণে সিলেট বোর্ডের পরীক্ষা শুরু হয় ৯ জুলাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে স্থগিত হওয়ার আগে ছয় থেকে সাতটি পরীক্ষা হয়েছিল। বাকি বিষয়গুলোর লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা বাকি ছিল। কয়েক দফা স্থগিত হওয়ার পর ১১ সেপ্টেম্বর থেকে পরীক্ষাগুলো শুরুর কথা ছিল। কিন্তু ২০ আগস্ট শিক্ষার্থীদের দাবি মেনে বাকি পরীক্ষা বাতিল করে সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION