1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নিজের রাজনৈতিক অবস্থান সাকিবকেই স্পষ্ট করতে হবে : উপদেষ্টা আসিফ - Bangladesh Khabor
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত কুষ্টিয়ার মিরপুরে বাসচাপায় নারীসহ দুইজন নিহত বাউফলে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ সমাপ্ত গোপালগঞ্জ “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ- ২০২৬” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত বাউফলে ছুরিকাঘাতে দুই যুবক আহত ‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক

নিজের রাজনৈতিক অবস্থান সাকিবকেই স্পষ্ট করতে হবে : উপদেষ্টা আসিফ

  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪১৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : নিজের রাজনৈতিক অবস্থান সাকিবকেই স্পষ্ট করতে হবে বলে মন্তব্য করেছেন যুব-ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ।

রোববার (২৯ সেপ্টেম্বর) শ্রমিক কল্যাণ তহবিলে গ্রামীণফোনের লভ্যাংশের চেক প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, সাকিব আল হাসানের পরিচয় দুটি, এটা মনে রাখতে হবে। তিনি একজন খেলোয়াড়। সে হিসেবে তার যতটা নিরাপত্তা দেওয়া দরকার সেটা দেওয়া হবে। অপরদিকে তিনি একজন রাজনীতিবিদও। আওয়ামী লীগের হয়ে রাজনীতি করেছেন।

তিনি বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে, তাহলে নিজেকেই তার সংশোধন করতে হবে। নিজের রাজনৈতিক অবস্থান সাকিবকেই স্পষ্ট করতে হবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের আগে থেকেই বিদেশি লিগে খেলার কারণে দেশের বাইরে অবস্থান করছিলেন সাকিব। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আর দেশে ফেরেননি দলটির সাবেক এই সংসদ সদস্য। এর মধ্যে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে এক গার্মেন্টকর্মীকে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

এদিকে সাকিবের বিরুদ্ধে হত্যা মামলার বিষয়ে ক্রীড়াঙ্গনের অভিভাবকের ভাষ্য, হত্যা মামলায় জড়িত থাকার বিষয়টি মন্ত্রণালয় তদন্ত করে দেখছে।

এর আগে সাকিব আল হাসানের মামলার বিষয়ে একাধিকবার কথা বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সাকিবকে হত্যা মামলায় আপাতত গ্রেপ্তার করা হবে না বলে ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, সাকিব আল হাসান এখন ভারতের কানপুরে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে অবস্থান করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION