1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শ্রীলংকায় ১০৪ রানের বড় জয় বাংলাদেশের - Bangladesh Khabor
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ-২ আসনে বিএনপির বাবর বিজয়ী গোপালগঞ্জ-৩ আসনে ধানের শীষের জিলানী বিজয়ী গোপালগঞ্জ- ১ আসনে বেসরকারিভাবে বিজয়ী সেলিমুজ্জামান নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম, তা পরিপূর্ণ করতে পেরেছি: সিইসি গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ বগুড়ায় নির্বাচনি স্কুল কেন্দ্রে অনধিকার প্রবেশে দুই জামায়াত নেতাকর্মী আটক ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেবে ইসি জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, আহত ১১ কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার

শ্রীলংকায় ১০৪ রানের বড় জয় বাংলাদেশের

  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট :শ্রীলংকায় বিজয়কেতন ওড়াচ্ছে বাংলাদেশের মেয়েরা। ‘এ’ দলের সফরে প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক ‘এ’ দলকে ৭ উইকেটে হারিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার দ্বিতীয় ম্যাচে তাদের ১০৪ রানের বিশাল ব্যবধানে হার উপহার দিয়েছে বাংলাদেশ।

অক্টোবরে আরব আমিরাতে বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। সে টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবেই জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারকে নিয়েই শ্রীলংকা সফরে খেলছে বাংলাদেশ। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়াও আছেন অভিজ্ঞ জাহানারা ও শামীমা সুলতানারাও।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) কলম্বোর পি সারা ওভালে টস হেরে শুরুতে ব্যাট করে বাংলাদেশ। ২০ ওভার ব্যাট করে পায় ১৬৪ রানের সংগ্রহ। জবাবে মাত্র ৬০ রানেই গুটিয়ে গেছে স্বাগতিক মেয়েরা।

টস হেরে ব্যাট করা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন সাথি রানি। দ্বিতীয় উইকেটে সুবহানা মুস্তারির সঙ্গে ৬৮ বলে ৮০ রানের জুটি গড়ে তোলেন তিনি। অন্যদিকে সুবহানা মুস্তারির ব্যাটে আসে ৩৯ বলে ৩৯ রান। এদিন নিগার সুলতানা জ্যোতি খেলেন ২৪ বলে ৩৪ রানের ইনিংস। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেছেন মাল্কি মাদারা।

১৬৫ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে পায়ের তলায় মাটি খুঁজে পায়নি শ্রীলংকা। ব্যাট হাতে দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পেরেছেন কেবল দুই ওপেনার কৌশিনী (১১) ও নেথমি পূর্ণা (১৮)। বাকি ব্যাটারদের ব্যর্থতায় ১৬.৪ ওভারেই গুটিয়ে যায় লংকানরা।

বাংলাদেশের বোলারদের মধ্যে ৪ রান খরচায় চার উইকেট শিকার করেন অধিনায়ক রাবেয়া খান। দুটি করে উইকেট যায় সুলতানা ও ফাহিমা খাতুনের ঝুলিতে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION