1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ড. ইউনূসের প্রতি সমর্থন জানালেন ১৯৮ বিশ্বনেতা - Bangladesh Khabor
রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির জামায়াতকে একহাত নিলেন রাশেদ খাঁন, যে প্রশ্ন ছুড়লেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী হজযাত্রায় বিমান ভাড়া কমে হতে পারে ১ লাখ টাকা! ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না: মির্জা ফখরুল সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন

ড. ইউনূসের প্রতি সমর্থন জানালেন ১৯৮ বিশ্বনেতা

  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েয়েছেন ৯২ নোবেল বিজয়ীসহ ১৯৮ বিশ্বনেতা। যাদের মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও রয়েছেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সংবামাধ্যমটিতে ১৯৮ বিশ্বনেতার স্বাক্ষরসহ একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে তারা বলেছেন, আমরা প্রকাশ্যে নোবেল বিজয়ী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন ও শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের অন্যান্যদের মতো প্রফেসর ইউনূসও স্বৈরাচারের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন। গণতান্ত্রিক এবং শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলনের মাধ্যমে স্বৈরতন্ত্রের স্থলাভিষিক্ত হয়েছে আশা; যেমনটা প্রফেসর ইউনূস বলেছেন বাংলাদেশ তার দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করছে।

“বছরের পর বছর প্রফেসর ইউনূসকে দেওয়া সমর্থনের জন্য আমরা গর্বিত। এটি বাংলাদেশে নতুন সূর্যোদয়ের সূচনা। আমরা সামনের দিনগুলোতে বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি শান্তি এবং সাফল্য কামনা করছি।”

তারা বলেন, আমরা খুবই আনন্দিত যে বাংলাদেশকে উন্নয়নের দিকে নেওয়ার কাজ করতে প্রফেসর ইউনূস এখন মুক্ত। যেটি গত ছয় দশক ধরে তিনি বলে আসছেন। যেভাবে দেশের তরুণ সমাজ ইউনূসকে অনুপ্রাণিত করেছে। আমরা জানি তিনিও একটি নতুন উজ্জ্বল বাংলাদেশের নেতৃত্বে তরুণদের অনুপ্রাণিত করতে পারবেন। আমরা নিশ্চিত তিনি পুরো বিশ্বের লাখ লাখ তরুণকে অনুপ্রাণিত করবেন। যার মধ্যে রয়েছে প্রবাসী বাংলাদেশিরা।

বিবৃতিতে বিশ্বনেতারা বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফিরিয়ে আনা এবং গণতন্ত্রের উন্নয়নের যে প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকার দিয়েছে আমরা এটিকে সাধুবাদ জানাই। বিশ্বকে একটি নতুন এবং উন্নত সভ্যতার দিকে নিয়ে যেতে বাংলাদেশ এবং অন্তর্বর্তী সরকারের সব প্রচেষ্টাকে যে কোনোভাবে সমর্থন জানাতে আমরা প্রস্তুত আছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION