1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অনুদান পাঠানোর সময় বাড়ল আস-সুন্নাহ ফাউন্ডেশন - Bangladesh Khabor
রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির জামায়াতকে একহাত নিলেন রাশেদ খাঁন, যে প্রশ্ন ছুড়লেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী হজযাত্রায় বিমান ভাড়া কমে হতে পারে ১ লাখ টাকা! ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না: মির্জা ফখরুল সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন

অনুদান পাঠানোর সময় বাড়ল আস-সুন্নাহ ফাউন্ডেশন

  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বন্যার্তদের সহায়তায় ত্রাণ ও পুনর্বাসন তহবিলে অনুদান পাঠানোর সময়সীমা বাড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন আস-সুন্নাহ ফাউন্ডেশন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে শায়খ আহমাদুল্লাহ এতথ্য জানান।

তিনি বলেন, আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ ও পুনর্বাসন তহবিলে অনুদান প্রদানের শেষ সময় আজ রাত ১২টা পর্যন্ত নির্ধারিত ছিল। কিন্তু দেশ-বিদেশের অনেক শুভাকাঙ্ক্ষী আমাদের জানিয়েছেন, নানা কারণে নির্ধারিত সময়ের মধ্যে তারা অনুদান পাঠাতে পারেননি। কিছু প্রতিষ্ঠানের কর্মীরা নিজ উদ্যোগে তহবিল সংগ্রহ করলেও নির্ধারিত সময়ের মধ্যে তা জমা দিতে পারেননি। তাদের আন্তরিক অনুরোধের প্রেক্ষিতে এবং মানবসেবায় তাদের আগ্রহের প্রতি সম্মান জানিয়ে আমরা অনুদান প্রদানের সময়সীমা আরও দুই দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

সুতরাং আগামী ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ ও পুনর্বাসন তহবিলে অনুদান প্রদান করা যাবে বলে জানান তিনি।

এর আগে, গত রোববার (১ সেপ্টেম্বর) আস-সুন্নাহ ফাউন্ডেশনের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, বন্যার্তদের সহায়তায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের বন্যা তহবিলে অনুদান সংগ্রহ কার্যক্রম শেষ হচ্ছে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর)।

ওই পোস্টে উল্লেখ করা হয়, আস-সুন্নাহ ফাউন্ডেশন বন্যা তহবিলে অনুদান পাঠানোর শেষ সময় আগামী মঙ্গলবার রাত ১২টায়। এরপর বন্যা তহবিলে টাকা না পাঠানোর জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে। নির্দিষ্ট সময়ের পর কেউ টাকা পাঠালে সেটা পরবর্তী বন্যা-দুর্যোগে ব্যয় করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION