1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে আ.লীগ নেতা ফ্লেক্সিলোড ব্যবসায়ী থেকে কোটিপতি - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৮ নারীকে সম্মাননা প্রদান কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল কিনতে দীর্ঘ লাইন প্রবাসীর উদ্যোগে কোটালীপাড়ায় মসজিদের ইমামসহ শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব: জামায়াত আমির জ্বালানি তেলের রেশনিং আপাতত চলবে: জ্বালানিমন্ত্রী ফ্যামিলি কার্ড নারী দিবসের প্রতিপাদ্যের চেতনাকে প্রতিফলিত করে : প্রধানমন্ত্রী কুষ্টিয়ার মিরপুরে তিন সরকারী দপ্তরে চুরি আমি একটি ঐতিহ্যবাহী অসম্প্রদায়িক মাদক ও দুর্নীতি মুক্ত কোটালীপাড়া গড়তে চাই : এস এম জিলানী মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১ লাখ টাকা জরিমানা 

বাউফলে আ.লীগ নেতা ফ্লেক্সিলোড ব্যবসায়ী থেকে কোটিপতি

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ২৯৪ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : ছিলেন স্বল্প পূজির ফুটপাতের ফ্লেক্সিলোড ব্যবসায়ী। বিএনপি পরিবারে জন্ম হলেও ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভোল পাল্টিয়ে যুক্ত হন আওয়ামী লীগের রাজনীতিতে। রাতারাতি বনে যান যুবলীগ নেতা।
এতেই ঘুরে যায় ভাগ্যের চাকা। শূণ্য থেকে কোটিপতি বনে যান উপজেলা যুবলীগের নেতা ও কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফকরুল ইসলাম ফোরকান।
একাধিক সূত্র জানায়, ফোরকান ও তার পরিবার বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। নিজে বিএনপি পরিবারে জন্ম হলেও সাবেক এমপি আ.স.ম ফিরোজের ভাতিজা কালাইয়া ইউপি চেয়ারম্যান মনির মোল্লার হাত ধরে আওয়ামী লীগের রাজনীতিতে আসেন ফোরকান। উপজেলা যুবলীগের গ্রন্থ ও পাঠাগার সম্পাদক পদে বসায় মনির মোল্লা। ২০১১ সালে প্রথমবার ইউপি সদস্য নির্বাচিত হন। এতে বদলে যায় তার ভাগ্যের চাকা। আর পিছনে ফিরে তাকাতে হয়নি তার। একে একে তিন বার নির্বাচিত হন ইউপি সদস্য। সর্বশেষ কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হন ফোরকান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ কালাইয়া বন্দরে জমি বেচাকেনার দালালি, নতুন ভবন তুলতে চাঁদা, কারেন্ট জাল ও পলিথিন ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের চাঁদাসহ ব্যক্তিগত ট্রলারে করে গরুচুরিসহ নানা অপরাধের সাথে জড়িয়ে আয় করেন কোটি কোটি টাকা। সর্বশেষ ইউপি সদস্য নির্বাচনে তার বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগও উঠে। বৃহৎ বানিজ্যিক বন্দর কালাইয়া নিয়ন্ত্রণ নিয়ে নৈন ফোরকান। ওই টাকায় গড়ে তুলেন তিনতলা সুরম্য প্রাসাদ। এছাড়াও ইউনিয়ন পরিষদের বরাদ্দের কোনা কাজ না করেই অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে ফোরকানের বিরুদ্ধে। বন্দরের প্রাণ কেন্দ্রে আলী আকবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তিনতলা বাড়িটি তার। যার বাজার মূল্য ৭ কোটি টাকারও বেশি। এছাড়াও নামে বেনামে রয়েছে বাড়ি ও জমিসহ বিপুল সম্পদ। নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, ফোরকান মেম্বার বাজারে ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন। পারিবারিক ভাবে বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকলেও ফোরকান আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে ভাগ্য বদলে ফেলেন। মেম্বার ও দলীয় পদে বসে অবৈধভাবে হাতিয়ে নেন কোটি কোটি টাকা।
এবিষয়ে আওয়ামী লীগ নেতা ফকরুল ইসলাম ফোরকান বলেন, আমি হজ্জ্ব করে আসছি আমার স্ত্রীও হাজী। আমার সম্পাদের একটি টাকাও অবৈধ পথে আসেনি। প্রতিপক্ষরা আমাকে হেও করার জন্য এসব কথা বলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION