1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
উচ্চতার কারণে পানি উপচে পড়েছে : ভারতীয় হাইকমিশনার - Bangladesh Khabor
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত কুষ্টিয়ার মিরপুরে বাসচাপায় নারীসহ দুইজন নিহত বাউফলে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ সমাপ্ত গোপালগঞ্জ “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ- ২০২৬” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত বাউফলে ছুরিকাঘাতে দুই যুবক আহত ‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক

উচ্চতার কারণে পানি উপচে পড়েছে : ভারতীয় হাইকমিশনার

  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৩২৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ত্রিপুরায় বাঁধ খুলে দেওয়ার বিষয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, উচ্চতার কারণে পানি উপচে পড়েছে। ত্রিপুরায় বন্যাকে খুব নজিরবিহীন বর্ণনা করে হাইকমিশনার বলেন, বন্যার ফলে ৫০ হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে। এত বৃষ্টিপাত হয়েছে এটা ভারতেরও ধারণার বাইরে ছিল। এটি বাংলাদেশ ও ভারত উভয় দিকেই বিপর্যয় সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রণয় ভার্মা। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম বলেন, ১০ জেলায় ৩৬ লাখ মানুষ বন্যাদুর্গত। এদের খোঁজখবর নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কোনো নিখোঁজের তথ্য পাওয়া যায়নি।

প্রেস সচিব বলেন, প্রণয় ভার্মা প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে দেখা করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারত সবসময় আগ্রহী। ভারতের সঙ্গে ড. ইউনূসের ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে। ইউনূস সেন্টারের সঙ্গেও ভারতের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে তার কাজ রয়েছে। এই সুসম্পর্ক অবশ্যই চলমান থাকবে, সুন্দর সম্পর্ক অব্যাহত থাকবে।

এ ছাড়া পানিবণ্টন চুক্তি নিয়ে ভারত-বাংলাদেশ কাজ করবে বলে বৈঠকে প্রণয় ভার্মাকে ড. ইউনূস জানিয়েছেন।

বৈঠকে সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION