1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নিহত ও আহতদের পরিবারকে সহায়তায় ফাউন্ডেশন : ড. ইউনূস - Bangladesh Khabor
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির জামায়াতকে একহাত নিলেন রাশেদ খাঁন, যে প্রশ্ন ছুড়লেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী হজযাত্রায় বিমান ভাড়া কমে হতে পারে ১ লাখ টাকা! ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না: মির্জা ফখরুল সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন

নিহত ও আহতদের পরিবারকে সহায়তায় ফাউন্ডেশন : ড. ইউনূস

  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৩০১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : জুলাই-আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লবে অংশগ্রহণকারী নিহত ও আহতদের পরিবারকে সহায়তার লক্ষ্যে একটি ফাউন্ডেশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার (২০ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ফাউন্ডেশনের প্রধান হবেন, যাতে অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা, ছাত্র প্রতিনিধি এবং নিহত ও আহতদের পরিবারের সদস্যরা অন্তর্ভুক্ত থাকবেন।

খুব শিগগিরই ফাউন্ডেশনের কার্যপ্রণালি ঘোষণা করা হবে। নাগরিক এবং বাংলাদেশি প্রবাসীদের ফাউন্ডেশনে অবদান রাখার জন্য আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূস বলেছেন, স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদে অংশগ্রহণ করার সময় যারা তাদের জীবন উৎসর্গ করেছেন এবং যারা গুরুতরভাবে আহত হয়েছেন তাদের অবদান আমরা কখনই ভুলতে পারি না। তাদের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব এবং আমাদের জাতীয় কর্তব্য। যত তাড়াতাড়ি সম্ভব আহত এবং নিহতদের পরিবারের দেখভালের জন্য যা যা করা দরকার আমরা তা করব।

ড. ইউনূস আরও বলেন, তাদের চিকিৎসা ও পারিবারিক বিভিন্ন প্রয়োজনের ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে নিবেদিতপ্রাণ সরকারি দপ্তর ও কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION