1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নতুন চমক আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বিচারপতি খায়রুল হকের মুক্তিতে বাধা নেই সাধারণ যাত্রীর মতো বাসে প্রধানমন্ত্রী, সরলতায় মুগ্ধ কিশোরগঞ্জবাসী ড. নাসিমুল গনিকে আরও এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন আড়াইহাজারে ১৭০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোবিন্দগঞ্জে মোটরসাইকেলে ব্লগ করতে গিয়ে প্রাণ গেল যুবকের গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিলুপ্ত হচ্ছে র‍্যাব, আইনের খসড়া অনুমোদন আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী

নতুন চমক আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে

  • Update Time : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ৩৩৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক দল গঠনের বিষয়ে নানা আলোচনা চলছে। অন্তর্বর্তী সরকার গঠনের পর এখন তাদের রাজনৈতিক দল গঠনের বিষয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। এমন অবস্থায় নতুন চমকের কথা জানিয়েছেন আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মো. তরিকুল ইসলাম।

শুক্রবার (১৬ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে তিনি এ ঘোষণা দেন।

তরিকুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিগগিরই নতুন ফরমেটে চমক নিয়ে হাজির হবে। আমরা এখনই কোনো দল গঠনের কথা ভাবছি না। রাষ্ট্রের সংস্কার করাই আমাদের একমাত্র লক্ষ্য।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দেশের সব জায়গায় সংস্কার আনতে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। আন্দোলনে জড়িত এমন একাধিক সমন্বয়কের বরাতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

উল্লেখ্য, গত ১ জুলাই থেকে দেশে শুরু হয় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন। এই আন্দোলন ১৫ জুলাই থেকে সহিংসতায় রূপ নেয়। ১৬ জুলাই সংঘর্ষে নিহত হন ছয়জন। ৫ আগস্ট পর্যন্ত এ আন্দোলনকে কেন্দ্র করে ৪৩৯ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। এর বাইরে গত ৬ আগস্ট পর্যন্ত আরও ১০৩ জনসহ দেশে মোট ৫৪২ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। ৭ আগস্টও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাওয়া যায় আরও ২৬ জনের মরদেহ, যা নিয়ে আগস্টের ৭ তারিখ পর্যন্ত আন্দোলনে মৃতের সংখ্যা দাঁড়ায় ৫৬৮।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION