1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আ.লীগের ‘মার্চ টু ধানমন্ডি ৩২ নম্বর’ কর্মসূচি, ছাত্র-জনতার বাধা - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বিচারপতি খায়রুল হকের মুক্তিতে বাধা নেই সাধারণ যাত্রীর মতো বাসে প্রধানমন্ত্রী, সরলতায় মুগ্ধ কিশোরগঞ্জবাসী ড. নাসিমুল গনিকে আরও এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন আড়াইহাজারে ১৭০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোবিন্দগঞ্জে মোটরসাইকেলে ব্লগ করতে গিয়ে প্রাণ গেল যুবকের গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিলুপ্ত হচ্ছে র‍্যাব, আইনের খসড়া অনুমোদন আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী

আ.লীগের ‘মার্চ টু ধানমন্ডি ৩২ নম্বর’ কর্মসূচি, ছাত্র-জনতার বাধা

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৩৩৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ‘মার্চ টু ধানমন্ডি ৩২ নম্বর’ কর্মসূচি দিয়েছিল আওয়ামী লীগ। এই কর্মসূচিকে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ এনে তা ঠেকাতে বুধবার (১৪ আগস্ট) দিবাগত মধ্য রাত থেকে ৩২ নম্বর ঘিরে চারপাশ দখল করে রেখেছে ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) কর্মসূচি পালনে কয়েকজন আওয়ামী লীগের কর্মী আসলেও দেখা যায়নি কোনো নেতাকে।

সকাল থেকে ধানমন্ডি এলাকা ঘুরে দেখা যায়, শুক্রাবাদ মোড় থেকে ৩২ নম্বর এবং মেট্রো শপিংমলের সামনে অবস্থান নিয়ে আছেন আন্দোলনকারী ছাত্র-জনতা।

ওই এলাকায় কেউ গেলেই তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ কোথায় যাচ্ছেন, কেন এসেছেন, তা জানতে চাওয়া হচ্ছে৷ ৩২ নম্বর সড়কে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না৷

ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় কাউকে কাউকে ধাওয়া করতেও দেখা গেছে৷ জটলা পাকিয়ে মারধর করতে দেখা গেছে অনেককে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে, অবস্থান নিয়েছেন পুলিশ ও বিজিবির সদস্যরাও।

ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধুর বাড়ির দুই পাশে কাঁটা তারের বেড়া দেওয়া আছে। তা ভেদ করে ভেতরে যাওয়ার সুযোগ নেই।

সকালে চার-পাঁচ জন যুবক বঙ্গবন্ধুর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করে ছাত্র-জনতা। পরে তাদের ধানমন্ডি ৩২ নম্বরের বিপরীতে নিউ মডেল ডিগ্রি কলেজের সামনে রশি দিয়ে বেঁধে রাখা হয়। টেনে-হিঁচড়ে তাদের একজনের পাঞ্জাবিও ছিড়ে ফেলা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION