1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুসহ মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙচুরকারীদের শাস্তি চায় উদীচী - Bangladesh Khabor
রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির জামায়াতকে একহাত নিলেন রাশেদ খাঁন, যে প্রশ্ন ছুড়লেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী হজযাত্রায় বিমান ভাড়া কমে হতে পারে ১ লাখ টাকা! ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না: মির্জা ফখরুল সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন

বঙ্গবন্ধুসহ মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙচুরকারীদের শাস্তি চায় উদীচী

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২৯৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : স্বাধীনতা সংগ্রামের প্রতিটি পর্বেই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এদেশের মানুষকে স্বাধিকার আদায়ের সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার ক্ষেত্রে অনুপ্রেরণা দেওয়ার কাজে অগ্রণী ভূমিকা ছিল তার। জেল-জুলুম-অত্যাচার-নিপীড়ন উপেক্ষা করেই এ লড়াইয়ে সামিল হন তিনি। তবে, যে মৌলবাদমুক্ত, অসাম্প্রদায়িক, সাম্যবাদী, দুর্নীতিমুক্ত সুখী সুন্দর দেশ গঠনের স্বপ্ন তিনিসহ লাখো বীর মুক্তিযোদ্ধা দেখেছিলেন, সে স্বপ্ন আজও পূরণ হয়নি।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের বিপরীতে উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে মহান মুক্তিযুদ্ধের অন্যতম স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যার ৪৯তম বার্ষিকীতে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমানের সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাবিবুল আলম, শিবানী ভট্টাচার্য, প্রবীর সরদার, নিবাস দে, জামসেদ আনোয়ার তপন, উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সহসাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, কোষাধ্যক্ষ বিমল মজুমদার, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য আরিফ নূর, শিখা সেনগুপ্তা, কেন্দ্রীয় সংসদের সদস্য নাজমুল আজাদ ও আজমীর তারেক চৌধুরী এবং নাজমুল হক বাবু, সৈয়দা রত্না, বিপ্লব আল মামুন প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।

তারা বলেন, বঙ্গবন্ধুর নিজের দল আওয়ামী লীগ প্রায় ১৬ বছর ক্ষমতায় থাকলেও দেশ থেকে দুর্নীতি দূর হয়নি, বরং তা বেড়েছে বহুগুণে। বঙ্গবন্ধু যে প্রত্যয় ব্যক্ত করেছিলেন তা তিনি নিজে বাস্তবায়ন করে যেতে পারেননি। তার দলও সেটি বাস্তবায়নের চেষ্টা করেনি। আর সেকারণেই ছাত্র-জনতার প্রবল গণঅভ্যুত্থানের কারণে শেখ হাসিনা সরকার পদত্যাগ করতে বাধ্য হন। দেশ ছেড়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা।

বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শকে ধারণ করে দেশ পরিচালনাই আওয়ামী লীগের জন্য সঠিক কাজ হতো। কিন্তু তা না করে, তারা সাধারণ মানুষের কণ্ঠরোধ করেছে, ছাত্র-জনতাকে হত্যা করেছে, সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। এছাড়া, শেখ মুজিবুর রহমানকে অহেতুক হাজারো বিশেষণে বিশেষায়িত করে তাকে জনতার থেকে অনেক দূরে নিয়ে যাওয়া হয়েছে। এসব কারণেই বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করার দুঃসাহস দেখাচ্ছে একটি মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION