1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সাবেক প্রতিমন্ত্রী আরাফাতকে নিয়ে যা জানাল ফরাসি দূতাবাস - Bangladesh Khabor
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান আয়াতুল্লাহ খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ বগুড়া বিগত ২০ বছর উন্নয়নবঞ্চিত ছিল: প্রতিমন্ত্রী শাহে আলম নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ জয়পুরহাটে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার মসজিদে যাওয়ার পথেই থেমে গেল মডেল মসজিদের খাদেম মাসুদের জীবন এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী আরাফাতকে নিয়ে যা জানাল ফরাসি দূতাবাস

  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৩৪৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ‘নিখোঁজ’ সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সম্প্রতি সামাজিক মাধ্যমে খবর চাউর হয়, আরাফাত নাকি ঢাকাস্থ ফরাসি দূতাবাসে লুকিয়ে আছেন। তবে এই দাবি নাকচ করেছে দূতাবাস কর্তৃপক্ষ।

আজ বুধবার (১৪ আগস্ট) ঢাকার ফরাসি দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘সাবেক মন্ত্রী আরাফাত ফরাসি দূতাবাসে লুকিয়ে আছেন এমন গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা।’

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা আত্মগোপনে চলে যান। শেষ পর্যন্ত সরকারের মুখপাত্র হিসেবে গণমাধ্যমের সঙ্গে কথা বলা আরাফাতও তখন গা ঢাকা দেন।

এদিকে গত ১২ আগস্ট বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সব ব্যাংকে চিঠি দিয়ে আরাফাত ও তার স্ত্রী শারমিন মুশতারীর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দেয়। এমনকি তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টও স্থগিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া স্থগিত করা হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিলাদি (হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী প্রভৃতি) তিন কর্মদিবসের মধ্যে পাঠাতে হবে বলেও জানানো হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION