1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বিবিসি কর্মকর্তাদের পরিচয়পর্বের ভিডিও ভাইরাল - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
বিচারপতি খায়রুল হকের মুক্তিতে বাধা নেই সাধারণ যাত্রীর মতো বাসে প্রধানমন্ত্রী, সরলতায় মুগ্ধ কিশোরগঞ্জবাসী ড. নাসিমুল গনিকে আরও এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন আড়াইহাজারে ১৭০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোবিন্দগঞ্জে মোটরসাইকেলে ব্লগ করতে গিয়ে প্রাণ গেল যুবকের গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিলুপ্ত হচ্ছে র‍্যাব, আইনের খসড়া অনুমোদন আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী

ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বিবিসি কর্মকর্তাদের পরিচয়পর্বের ভিডিও ভাইরাল

  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৩৬১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : তীব্র গণআন্দোলানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তরুণ এই ক্রীড়া উপদেষ্টা গেল রোববার প্রথমবারের মতো মন্ত্রণালয়ে অফিস করেন।

সেদিনই সাত পরিচালককে সঙ্গে নিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

মূলত আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েই ছিল প্রধান আলোচনা। আসছে অক্টোবরে বাংলাদেশের মাটিতে নারীদের বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে। সেটি যেন নির্বিঘ্নে হতে পারে এটিই ছিল আলোচনার প্রধান বিষয়।

গতকাল (সোমবার) থেকে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়। সেখানে দেখা যায়, শুরুতে মন্ত্রণালয়ের নবনিযুক্ত তরুণ উপদেষ্টার সঙ্গে দাঁড়িয়ে পরিচালকদের পরিচয় করিয়ে দেন বিসিবির সিইও।

প্রথমে দাঁড়িয়ে সালাম দিয়ে নিজের পরিচয় দেন পরিচালক কাজী এনাম আহমেদ। একে একে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, মাহবুব আনাম, খালেদ মাহমুদ, আকরাম খানরা নিজের পরিচয় দেন।

এ দৃশ্য ফেসবুকে ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের মন্তব্য দেখা যাচ্ছে। অনেকে বলছেন নতুন উপদেষ্টা আরও বিনয়ের পরিচয় দিতে পারতেন। কেউ কেউ তার মধ্যে অহংবোধ দেখে ব্যথিত হয়েছেন বলেও মন্তব্য করেন।

তবে অনেকে আবার আসিফ মাহমুদের আচরণে কোনো সমস্যা পাননি। চেয়ারে কে বসা তাকে নয়, বরং চেয়ারকে সম্মান দেখানো হয়েছে বলেই মনে করছেন অনেকে।

এ বিষয় সেই অনুষ্ঠানে উপস্থিত থাকা বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠুর গণমাধ্যমকে মিঠু বলেন, শুরুতে সিইও যখন পরিচয় করিয়ে দিচ্ছিলেন তখন তিনি দাঁড়িয়ে ছিলেন। এরপর ইনাম প্রথমে দাঁড়িয়ে সালাম দেওয়া শুরু করে। পরে ক্রমানুসারে জালাল ভাই, মাহবুব ভাই, ববি ভাই, আমি আর যারা আছে সবাই সেভাবেই করেছি। নতুন উপদেষ্টা প্রথম দিন অফিসে এসে সবার আগে আমাদের সঙ্গেই মিটিংয়ে বসেছিলেন, এটাই তো বড় সম্মান। এখন এটা নিয়ে উপদেষ্টাকে ব্লেম দেওয়ার কিছু নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION