1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জাতীয় শোক দিবসের ছুটি বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা - Bangladesh Khabor
রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির জামায়াতকে একহাত নিলেন রাশেদ খাঁন, যে প্রশ্ন ছুড়লেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী হজযাত্রায় বিমান ভাড়া কমে হতে পারে ১ লাখ টাকা! ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না: মির্জা ফখরুল সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন

জাতীয় শোক দিবসের ছুটি বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৩৫৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন জানিয়েছেন, জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের ছুটি বাতিলের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

সোমবার (১২ আগস্ট) জাতীয় শোক দিবসের এ ছুটি বাতিল করা হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

উপদেষ্টা পরিষদের বৈঠক কবে- জানতে চাইলে ব্রিগেডিয়ার সাখাওয়াত জানিয়েছেন, সেটি আমি কীভাবে বলব? উপদেষ্টা পরিষদের মিটিং কি আমি ডাকব? আমি তো দেখছি আপনারা আমাকে ভিলেন বানিয়ে ছাড়বেন।

জাতীয় শোক দিবসের ছুটি থাকা বা বাতিল প্রসঙ্গে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তার হাতে থাকা ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিলের বিষয়ে কোনো আলোচনা হয়নি। এ বিষয়ে আমাদের এখানে আমরা কোনো নির্দেশনা পাইনি। এমন কিছু যদি থাকে তাহলে নিশ্চয়ই সেটি আমরা জানতে পারব। কিন্তু আমরা কোনো নির্দেশনা পাইনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION