1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অপকর্ম যারা করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: সেনাপ্রধান - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
বিচারপতি খায়রুল হকের মুক্তিতে বাধা নেই সাধারণ যাত্রীর মতো বাসে প্রধানমন্ত্রী, সরলতায় মুগ্ধ কিশোরগঞ্জবাসী ড. নাসিমুল গনিকে আরও এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন আড়াইহাজারে ১৭০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোবিন্দগঞ্জে মোটরসাইকেলে ব্লগ করতে গিয়ে প্রাণ গেল যুবকের গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিলুপ্ত হচ্ছে র‍্যাব, আইনের খসড়া অনুমোদন আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী

অপকর্ম যারা করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: সেনাপ্রধান

  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৩৬১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, পুলিশকে আমরা সংগঠিত করে ফেলেছি। যারা যতো অপকর্ম করে ফেলেছে, তার জন্য আইনানুগ ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে। পুলিশ সংগঠিত হয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

তিনি আরও বলেন, পুলিশ সংগঠিত হলে এবং সবাই মিলে এই সমস্ত জিনিস আমরা প্রতিহত করতে পারব। সবাই মিলে দেশটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে যাব। খুলনায় এসে অত্যন্ত ভালো লাগলো। এখানে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে।

সোমবার বিকেলে খুলনার শহিদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সাংবাদিকদের সেনাপ্রধান বলেন, আমি অনুরোধ করবো সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা যেন শান্তিপূর্ণভাবে তাদের কার্যক্রম চালিয়ে যায়, কোনো ধরনের ধ্বংসাত্মক কাজ না করে। আমি নিশ্চিত তারা বুঝবেন জনগণের এখন দাবিটা কী। সবাই যদি আমাদের সাহায্য করে তাহলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক পর্যায়ে আমরা নিয়ে আসতে সক্ষম হব। সেই উদ্দেশ্যে আমরা কাজ করছি। চলেন আমরা সেই উদ্দেশ্যে কাজ করি এবং দেশকে সুশৃঙ্খল শান্তির পথে নিয়ে যাই।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ডাকাতির ঘটনার খবরগুলোর ৮০ শতাংশ আতঙ্ক আর ২০ শতাংশ সত্য। মানুষের মধ্যে হানাহানির এই জিনিসটা আস্তে আস্তে কমে আসছে। অতীতেও যখন রাজনীতি ছিল, তখন কিছু রাজনৈতিক সংঘর্ষ হয়েছে, যেটা কাম্য না। আমরা সবাই মিলে এটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসব। রাজনীতি থাকবে, থাকতেই হবে। সেখানে মানুষ কথা বলবে, মিটিং হবে, মিছিল হবে। কিন্তু এটা যেন ধ্বংসাত্মক পর্যায়ে না যায়, ধ্বংসাত্মক কোনো কার্যকলাপ আমরা চাই না। এটা কখনোই দেশ, জাতির জন্য মঙ্গলজনক না।

এর আগে সেনাপ্রধান খুলনার বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি, কেএমপি কমিশমানারসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION