1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে সেনাবাহিনীর ছিনিয়ে নেওয়া অস্ত্র উদ্ধার - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন বাড়ির সীমানা নিয়ে কলেজছাত্র রুমন হত্যা: গাজীপুর থেকে পিতা-পুত্র গ্রেফতার যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুর থেকে ১ হাজার ৫২ কোটি টাকার গম কিনছে সরকার কুষ্টিয়ায় ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতি সাঘাটায় মাদকের নেশায় নাতির ছুরিকাঘাতে দাদির মৃত্যু, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাদা কুষ্টিয়ায় গড়াই নদে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরল পুলিশ কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠাল বাংলাদেশ

গোপালগঞ্জে সেনাবাহিনীর ছিনিয়ে নেওয়া অস্ত্র উদ্ধার

  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৪৬০ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জে সেনাবাহিনীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া অস্ত্র উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজন শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় একটি ও রোববার আরেকটি অস্ত্র উদ্ধার করেন।

অস্ত্রগুলো প্রথমে গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আশরাফুল হোসেনের কাছে জমা দেন তারা। তিনি অস্ত্র জমা নিতে অসম্মতি জানালে পরে স্থানীয়রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাচ্চু শরীফের কাছে জমা দেন। পরে তিনি সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেন এবং রোববার দুপুরে দায়িত্বরত সেনাবাহিনীর কাছে সেগুলো জমা দেন।

এর আগে শনিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে (১০ আগস্ট) গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ডে বেলা ৩টার দিকে আওয়ামী লীগ সমর্থিত প্রায় ৫ হাজার নেতাকর্মী ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।

এ সময় মহাসড়কে প্রায় ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে গোপালগঞ্জে টহলরত দুটি সেনাসদস্যের দল উপস্থিত হয়ে যানজট নিরসনে বিক্ষোভকারীদের অবরোধ প্রত্যাহার করতে বলে। কিন্তু উত্তেজিত বিক্ষোভকারীরা সেনা টহল দলের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এ ছাড়াও বিক্ষোভকারীরা সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয় ও দুটি গাড়ি ভাঙচুর করে এবং দুটি অস্ত্র ছিনিয়ে নেয়।

এ ঘটনায় জেলাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনাসদস্য। সাঁজোয়াযান নিয়ে জেলার প্রধান প্রধান সড়কে অবস্থান নিয়েছে সেনাবাহিনী।

এ বিষয়ে জানতে চাইলে দায়িত্বরত সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুর রহমান জানান, আইএসপিআর ছাড়া আমরা কোনো তথ্য দিতে পারবো না।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি আনিসুর রহমান জানান, আমাদের কাছে কেউ মামলা করতে আসেনি, কোনো মামলাও হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION