1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দ্রুত নির্বাচন না হলে দেশে বিশৃঙ্খলা দেখা দেবে: জয় - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
বিচারপতি খায়রুল হকের মুক্তিতে বাধা নেই সাধারণ যাত্রীর মতো বাসে প্রধানমন্ত্রী, সরলতায় মুগ্ধ কিশোরগঞ্জবাসী ড. নাসিমুল গনিকে আরও এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন আড়াইহাজারে ১৭০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোবিন্দগঞ্জে মোটরসাইকেলে ব্লগ করতে গিয়ে প্রাণ গেল যুবকের গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিলুপ্ত হচ্ছে র‍্যাব, আইনের খসড়া অনুমোদন আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী

দ্রুত নির্বাচন না হলে দেশে বিশৃঙ্খলা দেখা দেবে: জয়

  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৩৬২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশে দ্রুত নির্বাচন না দিলে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা করছেন সজীব ওয়াজেদ জয়। অন্তর্বর্তী সরকার ‘বিশৃঙ্খল জনতার শাসনকে’ সুযোগ দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। বিএনপির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন সজীব ওয়াজেদ। শেখ হাসিনার ‘জীবন রক্ষা করায়’ ভারতকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় এ কথা বলেন। রোববার ওই সাক্ষাৎকার প্রকাশ করা হয়।

অন্তর্বর্তীকালীন সরকার ‘সম্পূর্ণ ক্ষমতাহীন’ উল্লেখ করে সজীব ওয়াজেদ বলেন, বর্তমানে বাংলাদেশে বিশৃঙ্খল জনতার শাসন (মব রুল) চলছে। বিশৃঙ্খল জনতা যদি কাল বলে, না, আমরা অমুক ব্যক্তিকে অন্তর্বর্তীকালীন সরকারে চাই না, তাহলে তাদের পরিবর্তন করতেই হবে।

সজীব ওয়াজেদ এ মন্তব্যের মধ্য দিয়ে আন্দোলনকারীদের দাবির মুখে প্রধান বিচারপতি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, পুলিশ প্রধানসহ সরকার ও রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার দিকে ইঙ্গিত করেছেন।

নির্বাচন বিলম্বিত করলে ঝুঁকি তৈরি হবে বলে সতর্ক করেছেন সজীব ওয়াজেদ। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন দেওয়াটা তাদের (অন্তর্বর্তীকালীন সরকারের) জন্য সবচেয়ে বেশি মঙ্গলজনক…জনগণের কাছে বৈধতা আছে, এমন একটি বৈধ সরকার ও সত্যিকারের কর্তৃপক্ষের হাতে (ক্ষমতা) ফেরাটা (অন্তর্বর্তীকালীন সরকারের জন্য মঙ্গলজনক)।

তিনি বলেন, এটা (দ্রুত নির্বাচন) না হলে সম্পূর্ণ বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে।

বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আওয়ামী লীগ অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সজীব ওয়াজেদ বলেন, আমাদের লাখ লাখ সমর্থক রয়েছেন। তারা (দেশ ছেড়ে) কোথাও যাচ্ছে না। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না। এটা কখনোই দেশের অন্তত অর্ধেক মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না।

তিনি বলেন, এটা (নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা) হবে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে। আমাদের একসঙ্গে কাজ করা দরকার।

শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন ও সংঘাত-সংঘর্ষ উসকে দেওয়ার পেছনে বিদেশি শক্তি কাজ করেছে বলেও মনে করেন সজীব ওয়াজেদ জয়। তবে এমন দাবির সপক্ষে তিনি কোনো প্রমাণ দিতে পারেননি। বিদেশি শক্তির হাত প্রসঙ্গে সজীব ওয়াজেদ বলেন, কেবল কোনো গোয়েন্দা সংস্থাই অস্ত্র চোরাচালান করে এনে তা বিক্ষোভকারীদের সরবরাহ করতে পারে।

শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সজীব ওয়াজেদ বলেন, তার (শেখ হাসিনার) জীবন রক্ষা করায় ও তাকে নিরাপত্তা দেওয়ায় আমি (ভারতের প্রধানমন্ত্রী) নরেন্দ্র মোদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION