1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পুলিশে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের নির্দেশ - Bangladesh Khabor
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত কুষ্টিয়ার মিরপুরে বাসচাপায় নারীসহ দুইজন নিহত বাউফলে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ সমাপ্ত গোপালগঞ্জ “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ- ২০২৬” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত বাউফলে ছুরিকাঘাতে দুই যুবক আহত ‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক

পুলিশে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের নির্দেশ

  • Update Time : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ৩৬২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ পুলিশের সব ইউনিটের পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করার জন্য নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। শুক্রবার (৯ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (ডিঅ্যান্ডপিএস-১) বেলাল উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, আপনার ইউনিট/অধীন ইউনিটে প্রশাসনিক কারণে সাময়িক বরখাস্ত পুলিশ সদস্যদের (কনস্টেবল থেকে এসআই/সমপদমর্যাদা এবং ডিএমপির ক্ষেত্রে পুলিশ পরিদর্শক পদমর্যাদা পর্যন্ত) সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

চিঠিতে আরও বলা হয়, এই নির্দেশনা আদালতের আদেশ এবং ফৌজদারি মামলাজনিত কারণে সাময়িক বরখাস্ত পুলিশ সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (ডিঅ্যান্ডপিএস-১) বেলাল উদ্দিন বলেন, প্রশাসনিক কারণে সাময়িক বরখাস্ত পুলিশ সদস্যদের বরখাস্তের আদেশ প্রত্যাহার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তবে মামলাজনিত কারণে সাময়িক বরখাস্ত পুলিশ সদস্যদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION