1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
এবার ডিবি হেফাজতে সমন্বয়ক সারজিস ও হাসনাত আব্দুল্লাহ - Bangladesh Khabor
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত কুষ্টিয়ার মিরপুরে বাসচাপায় নারীসহ দুইজন নিহত বাউফলে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ সমাপ্ত গোপালগঞ্জ “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ- ২০২৬” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত বাউফলে ছুরিকাঘাতে দুই যুবক আহত ‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক

এবার ডিবি হেফাজতে সমন্বয়ক সারজিস ও হাসনাত আব্দুল্লাহ

  • Update Time : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ৩৫৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : এবার কোটা সংস্কার আন্দোলন চালিয়ে আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে তুলে নেওয়া হয়েছে

শনিবার (২৭ জুলাই) বিকেলে নিউমার্কেট ও সাইন্সল্যাব এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত ও সারজিসকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়।

বিষয়টি চাউর হওয়ার পর হেফাজতে নেওয়ার কথা শনিবার (২৭ জুলাই) রাতে স্বীকার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

ব্যক্তিগত নিরাপত্তা ও সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে জানতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ দুই সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

এর আগে ডিবি হেফাজতে নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক হলেন– ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। শুক্রবার (২৬ জুলাই) বিকেলে ঢাকার একটি হাসপাতাল থেকে হেফাজতে নেওয়ার কথা জানান ডিবি পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION