1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষে রণক্ষেত্র কাজলা থেকে শনিরআখড়া - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ২ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিআইজি বাউফলে ঘুমন্ত অবস্থায় তিন বোনসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে নিতে হবে: যুক্তরাষ্ট্র বাউফলে সোয়া কোটি টাকার সেতুতে নির্মাণত্রুটি, সংশোধনের নির্দেশ ইউএনওর! গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সাজাপ্রাপ্ত কোনো আসামিকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: শামা ওবায়েদ চিকিৎসকদের বদলি-পদায়নে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে: ঢাকা রেঞ্জ ডিআইজি

পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষে রণক্ষেত্র কাজলা থেকে শনিরআখড়া

  • Update Time : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৩৯৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায়-দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর হানিফ ফ্লাইওভারের দক্ষিণ অংশ কাজলা থেকে শনিরআখড়া পর্যন্ত এলাকা।

এ সময় যাত্রাবাড়ী টোল প্লাজায়ও আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা থেকে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এর আগে দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায়-দফায় সংঘর্ষ হয়।

উপস্থিত থাকা একজন আন্দোলনকারী বলেন, পুলিশের জন্যই সবকিছু হলো। আমরা ছাত্ররা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। পরে পুলিশ গুলি, গ্যাস মারে। শিক্ষার্থীদের অবরোধের কারণে বাইরে থেকে ঢাকায় যানবাহনের প্রবেশ বন্ধ রয়েছে। আবার ঢাকা থেকেও যানবাহনের বাইরে যাওয়া বন্ধ রয়েছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ছোড়া গুলিতে এখন পর্যন্ত ছয়জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধ হওয়াদের মধ্যে এক শিশুও রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION