1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন তামিম ইকবাল - Bangladesh Khabor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্বে সেনাবাহিনীর ৭ মেজর জেনারেল বাউফলে নারী শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে পুলিশের মতবিনিময় সভা সরিয়ে দেওয়া হলো গোপালগঞ্জের ডিসিকে গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি বাউফলের কাছিপাড়া লঞ্চঘাটে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, যাত্রীদের হয়রানির দাবি গোপনে নাশকতা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী রাষ্ট্রদ্রোহ মামলায় চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন তামিম ইকবাল

  • Update Time : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৫০৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : সারা দেশে তথা ক্যাম্পাস ছাড়িয়ে এখন শহর থেকে শহরে, সড়ক থেকে মহাসড়কে ছড়িয়ে পড়েছে কোটাবিরোধী আন্দোলন। বিক্ষোভ-পাল্টা বিক্ষোভ এক পর্যায়ে সংঘাতে রূপ নিয়েছে। ইতোমধ্যে প্রাণ ঝরেছে অন্তত ছয়জনের। এমন প্রেক্ষাপটে অন্যদের পাশাপাশি শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ক্রিকেটাররাও।

এতদিন বিষয়টি নিয়ে ক্রিকেটারদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। তবে মঙ্গলবার এ বিষয়ে প্রথম প্রতিক্রিয়া জানান জাতীয় দলের হার্ডহিটার ব্যাটার তাওহিদ হৃদয়। তার দেখাদেখি একে একে মুশফিকুর রহিম, শরিফুল ইসলাম ও নুরুল হাসান সোহানের মতো ক্রিকেটাররা আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন জানান।

বুধবার তামিম ইকবাল তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, আপনারা জানেন, বড় ভাইয়ের অসুস্থতায় আমার পরিবারের একটা কঠিন সময় যাচ্ছে। আমিও দেশের বাইরেই আছি। তবে দেশে যা হচ্ছে, তা জেনে মনটা আরও অস্থির হয়ে উঠেছে।

কোনো র’ক্ত’পা’ত, কোনো মৃ’ত্যুই কাম্য নয়। তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাই কোনো সং’ঘা’ত নয়, আলোচনায় সমাধান হোক। এই অস্থিরতা দ্রুত কেটে যাক। দেশ ও দেশের মানুষ ভালো থাকুক।

ব্যাটার তাওহিদ হৃদয় তার ভেরিফায়েড ফেসবুকে লেখেন, ‘সবকিছু থেকে দূরে আছি। তাই অনেক কিছুই দেখা হয়নি। আমার প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়। আর রক্তাক্ত না হোক।’

পেসার শরিফুল ইসলাম বলেন, ‘আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র। আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION