1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আদালতের প্রতি সবার আস্থা রাখা উচিত: ডিএমপি কমিশনার - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বিচারপতি খায়রুল হকের মুক্তিতে বাধা নেই সাধারণ যাত্রীর মতো বাসে প্রধানমন্ত্রী, সরলতায় মুগ্ধ কিশোরগঞ্জবাসী ড. নাসিমুল গনিকে আরও এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন আড়াইহাজারে ১৭০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোবিন্দগঞ্জে মোটরসাইকেলে ব্লগ করতে গিয়ে প্রাণ গেল যুবকের গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিলুপ্ত হচ্ছে র‍্যাব, আইনের খসড়া অনুমোদন আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী

আদালতের প্রতি সবার আস্থা রাখা উচিত: ডিএমপি কমিশনার

  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৪০৬ জন পঠিত

নিজস্ব প্রতিনিধি : আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, আদালতের আদেশ মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে। আইনশৃঙ্খলা ভঙ্গজনিত কোনো কার্যক্রম যদি কেউ করে তবে সেটি বরদাশত করা হবে না। আদালতের প্রতি সবার আস্থা রাখা উচিত।

শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ক্যাব চত্বরে আয়োজিত ‘ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল ও ফল উৎসব’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি।

ডিএমপি কমিশনার বলেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বিষয়টি আদালতের। আদালতের প্রতি সবার আস্থা রাখা উচিত। আদালতের আদেশ মেনে চলার জন্য বাধ্য-বাধকতা রয়েছে। সেটি সবার করা উচিত বলে মনে করি।

সাংবাদিকদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, পেশাগত দায়িত্বের পাশাপাশি ক্র্যাব ক্রীড়া প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। অনুসন্ধানী প্রতিবেদন করে ন্যায়বিচার নিশ্চিতে পুলিশকে সহায়তা করেন সাংবাদিকরা। এজন্য সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন তিনি।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেন, অনুসন্ধানী সাংবাদিকতার বিকল্প নেই। সাংবাদিকরা সব সময় সত্য প্রকাশে সচেতন ছিলেন। প্রধানমন্ত্রী মত প্রকাশের স্বাধীনতাকে গুরুত্ব দেন এবং সেটি নিশ্চিত করার জন্য কাজ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION