1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নতুন কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়লেন কোটা আন্দোলনকারীরা - Bangladesh Khabor
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান আয়াতুল্লাহ খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ বগুড়া বিগত ২০ বছর উন্নয়নবঞ্চিত ছিল: প্রতিমন্ত্রী শাহে আলম নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ জয়পুরহাটে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার মসজিদে যাওয়ার পথেই থেমে গেল মডেল মসজিদের খাদেম মাসুদের জীবন এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

নতুন কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়লেন কোটা আন্দোলনকারীরা

  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৩৭৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : শনিবার সারা দেশের সকল বিশ্ববিদ্যালয় ও কলেজে অনলাইন ও অফলাইন প্রতিনিধি সম্মেলন এবং সন্ধ্যা ছয়টায় পরবর্তী কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। শুক্রবার বিকালে শাহবাগ থেকে এ ঘোষণা দেন তারা।

এর আগে বিশাল মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ঘুরে শাহবাগে জড়ো হন তারা। বৃহস্পতিবার ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আজ বিক্ষোভ ও সমাবেশের ডাক দিয়েছিলেন তারা। সেটি বাস্তবায়ন করতেই শাহবাগে জড়ো হন।

শুক্রবার বিকাল সোয়া ৪টায় ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে’ এই বিক্ষোভ শুরু হয়। পরে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে বিকেল সোয়া ৫টায় শাহবাগে জড়ো হন।

এ সময় শিক্ষার্থীদের শাহবাগ মোড়ে অবস্থান করে স্লোগান দিতে দেখা যায়। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় গাড়িগুলোকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে নির্বিঘ্নে অ্যাম্বুলেন্স চলাচলের জন্য শিক্ষার্থীরা জায়গা করে করে দেন।

এ সময় শিক্ষার্থীরা, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘কুবি/চবিতে/শেকৃবি হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘পুলিশ/হামলা/মামলা করে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীদের বর্তমান এক দফা দাবি হলো- সব গ্রেডে সকল প্রকার অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংশোধন করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION