1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মামলা দিয়ে শাস্তি পেলেন সার্জেন্ট - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বিচারপতি খায়রুল হকের মুক্তিতে বাধা নেই সাধারণ যাত্রীর মতো বাসে প্রধানমন্ত্রী, সরলতায় মুগ্ধ কিশোরগঞ্জবাসী ড. নাসিমুল গনিকে আরও এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন আড়াইহাজারে ১৭০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোবিন্দগঞ্জে মোটরসাইকেলে ব্লগ করতে গিয়ে প্রাণ গেল যুবকের গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিলুপ্ত হচ্ছে র‍্যাব, আইনের খসড়া অনুমোদন আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী

মামলা দিয়ে শাস্তি পেলেন সার্জেন্ট

  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৩৬৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : রাজধানীর বঙ্গবন্ধু স্কয়ার এলাকায় একটি গাড়ির বিরুদ্ধে মামলা দিয়ে শাস্তি পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক মতিঝিল বিভাগের ট্রাফিক সার্জেন্ট মুহাম্মদ নাঈম।

গত ২২ জুন রাজধানীর বঙ্গবন্ধু স্কয়ার এলাকায় একটি গাড়ির বিরুদ্ধে মামলা দেন নাঈম। নিয়ম অনুযায়ী মামলা দেওয়ার পর মামলার ডকুমেন্ট প্রসিকিউশন শাখায় জমা দেওয়ার কথা। কিন্তু তিনি মামলার ডকুমেন্ট প্রসিকিউশন শাখায় জমা দেননি। এর কারণে তাকে লঘুদণ্ড হিসেবে ‘১০ দিনের বেতনের সমপরিমাণ অর্থ কর্তন’ করে শাস্তি দেওয়া হয়েছে।

সোমবার (৮ জুলাই) এক আদেশে তাকে এ সাজা দেন ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি)।

আদেশে বলা হয়, সার্জেন্ট মুহাম্মদ নাঈম গত ২২ জুন বঙ্গবন্ধু স্কয়ারে ডিউটিরত অবস্থায় ঢাকা মেট্রো-৮-১৩-৭৫৪৪ নম্বর গাড়ির বিরুদ্ধে মামলা করেন। বিধি মোতাবেক মামলার ডকুমেন্ট ট্রাফিক মতিঝিল বিভাগের প্রসিকিউশন শাখায় জমা দেওয়ার কথা থাকলেও তা তিনি দেননি। এ সংক্রান্ত ইতোপূর্বে প্রেরিত নির্দেশনাও অনুসরণ করেননি।

আদেশে আরও বলা হয়, গাড়ির মালিক ৮ জুলাই মামলা নিষ্পত্তি করতে আসলে তাকে দীর্ঘ সময় ট্রাফিক বিভাগের অফিসে কালক্ষেপণ করতে হয়। এসব কার্যকলাপ ডিএমপির (অধস্তন কর্মকর্তাদের শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০০৬ এর ৩ (ক) উপবিধি মতে কর্তব্য অবহেলা ও শৃঙ্খলা পরিপন্থি কাজের শামিল বিধায় একই বিধিমালার ৪ (ক) (২) উপবিধি মোতাবেক তাকে লঘুদণ্ড হিসেবে ‘১০ দিনের বেতনের সমপরিমাণ অর্থ কর্তন’ করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION