1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পুলিশি ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান কোটাবিরোধীদের - Bangladesh Khabor
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত কুষ্টিয়ার মিরপুরে বাসচাপায় নারীসহ দুইজন নিহত বাউফলে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ সমাপ্ত গোপালগঞ্জ “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ- ২০২৬” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত বাউফলে ছুরিকাঘাতে দুই যুবক আহত ‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক

পুলিশি ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান কোটাবিরোধীদের

  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৩৯৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : সরকারি চাকরির সব গ্রেডে কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগে জড়ো হয়েছেন আন্দোলনকারীরা। এর আগেই শাহবাগে সাঁজোয়া যান ও জলকামানসহ শক্ত অবস্থান নিয়েছে পুলিশ।

স্লোগানে স্লোগানে শাহবাগে জড়ো হওয়ার পর পুলিশের ব্যারিকেড ভেঙে দেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশকে ইঙ্গিত করে তারা ‘ভুয়া’, ‘ভুয়া’ বলে স্লোগান দেন।

এ সময় ‘পুলিশ দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘ভয় দেখিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘হামলা করে আন্দোলন, বন্ধ করা যাবে না’ ইত্যাদি স্লোগানও দেন।

এর আগে ঢাবি কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বিকাল সাড়ে তিনটা থেকে জড়ো হতে শুরু করেন তারা। এরপর ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঘুরে শাহবাগে গিয়ে জড়ো হয়েছেন।

এদিকে ছাত্রলীগের নেতা–কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনের কাছে অবস্থান নিয়েছেন। ঢাবি ছাত্রলীগের পাশাপাশি ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রলীগ নেতা–কর্মীরা দলে দলে এসে মধুর ক্যান্টিনের সামনে জড়ো হয়েছেন। সেখানেও ছাত্রলীগের কয়েক শ নেতা–কর্মীর সমাবেশ দেখা গেছে। ছাত্রলীগের নেতা–কর্মীরা কী করবেন, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি।

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। এর মধ্যে রোববার ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি শুরু করেছেন তারা। প্রথম দুই দিন রবি ও সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত ঢাকাসহ সারা দেশে গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা। মঙ্গলবার গণসংযোগ কর্মসূচি পালনের পর বুধবার আবার সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা সড়ক ও রেলপথ অবরোধ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION