1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটাবিরোধীদের উচ্চ আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে : কাদের - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বিচারপতি খায়রুল হকের মুক্তিতে বাধা নেই সাধারণ যাত্রীর মতো বাসে প্রধানমন্ত্রী, সরলতায় মুগ্ধ কিশোরগঞ্জবাসী ড. নাসিমুল গনিকে আরও এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন আড়াইহাজারে ১৭০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোবিন্দগঞ্জে মোটরসাইকেলে ব্লগ করতে গিয়ে প্রাণ গেল যুবকের গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিলুপ্ত হচ্ছে র‍্যাব, আইনের খসড়া অনুমোদন আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী

কোটাবিরোধীদের উচ্চ আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে : কাদের

  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৩৬৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : শিক্ষার্থীদের চলমান কোটাবিরোধী আন্দোলন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উচ্চ আদালত রায় দেবে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই সে পর্যন্ত রাস্তাঘাট আটকে আন্দোলন পরিহার করতে হবে।

সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এখানে রাজনীতির উপাদান যুক্ত হয়ে গেছে। কারণ বিএনপি ও সমমনস্করা এই কোটা আন্দোলনে ভর করে সাপোর্ট করেছে। সাপোর্ট করা মানে তাদের তাদের সঙ্গে যুক্ত হওয়া।

তিনি বলেন, এখানে কারা কারা যুক্ত আছে? এখানে সরকার বিরোধী ষড়যন্ত্রের অংশ কিনা? সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। আন্দোলনের গতিধারায় বোঝা যাবে। আমরা তা গভীরভাবে পর্যবেক্ষণ করছি।

ওবায়দুল কাদের বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল আন্দোলনে শরিক হয়? এটা কি বৈধ? আমাকে দেখান। এটা আদালতের রায় আমাদের না।

প্রত্যয় স্কিম নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এখানে ভুল বোঝাবুঝি থাকতে পারে। সিদ্ধান্ত নিতে হবে বাস্তব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। আমরা যাবো যার যার পদমর্যাদার ভিত্তিতে।

ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি) অনেক দিন তারিখ দিয়েছে সরকার হটানোর জন্য। কিন্তু সরকার হটানো তাদের দিবাস্বপ্ন। কারণ আওয়ামী লীগ কচুপাতার উপর শিশির বিন্দু নয় যে, ধাক্কা দিলে পরে যাবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আফম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION