1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ইউক্রেনে লরি-মিনিবাস সংঘর্ষ, নিহত ১৪ - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বিচারপতি খায়রুল হকের মুক্তিতে বাধা নেই সাধারণ যাত্রীর মতো বাসে প্রধানমন্ত্রী, সরলতায় মুগ্ধ কিশোরগঞ্জবাসী ড. নাসিমুল গনিকে আরও এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন আড়াইহাজারে ১৭০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোবিন্দগঞ্জে মোটরসাইকেলে ব্লগ করতে গিয়ে প্রাণ গেল যুবকের গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিলুপ্ত হচ্ছে র‍্যাব, আইনের খসড়া অনুমোদন আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী

ইউক্রেনে লরি-মিনিবাস সংঘর্ষ, নিহত ১৪

  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ২৭২ জন পঠিত

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। ওই অঞ্চলের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, একটি লরি ও মিনিবাসের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ৬ বছরের এক শিশুসহ বাসে থাকা যাত্রীদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দুই চালকও মারা গেছেন। একই ঘটনায় আরও এক নারী গুরুতর আহত হয়েছেন।

কীভাবে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে তার কারণ খুঁজে বের করতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। আঞ্চলিক সামরিক প্রশাসনিক কর্মকর্তা ওলেকসান্ডার কোভাল টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছেন, শনিবার (৬ জুলাই) ১টা ৪৫ দিকে এ দুর্ঘটনা ঘটে।

জরুরি মন্ত্রণালয়ের পোস্ট করা ছবিতে দেখা গেছে, দুর্ঘটনায় গাড়ির ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। এর পাশেই শিশুদের খেলনাও পড়ে থাকতে দেখা গেছে। মর্মান্তিক ওই সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION