1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
হজে গিয়ে ৫৩ জনের মৃত্যু, দেশে ফিরেছেন ২৭ হাজার হাজি - Bangladesh Khabor
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান আয়াতুল্লাহ খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ বগুড়া বিগত ২০ বছর উন্নয়নবঞ্চিত ছিল: প্রতিমন্ত্রী শাহে আলম নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ জয়পুরহাটে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার মসজিদে যাওয়ার পথেই থেমে গেল মডেল মসজিদের খাদেম মাসুদের জীবন এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

হজে গিয়ে ৫৩ জনের মৃত্যু, দেশে ফিরেছেন ২৭ হাজার হাজি

  • Update Time : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ২৭৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে ৫৩ বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ৪০ জন এবং নারী ১৩ জন। সৌদি আরবের আইন অনুযায়ী দেশটিতে তাদের দাফন করা হচ্ছে। আর হজ পালন শেষে দেশে ফিরেছেন প্রায় ২৭ হাজার হাজি।

বৃহস্পতিবার রাতে হজ পোর্টালের সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। তাতে জানানো হয়- যে ৫৩ জন মারা গেছেন, তাদের মধ্যে ৪২ জন মক্কায়, ৪ জন মদিনায়, ৬ জন মিনায় ও একজন জেদ্দায় মারা গেছেন।

বুলেটিনে বলা হয়, হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ২৬ হাজার ৯০৯ জন হাজি। সৌদি থেকে মোট ৬১টি ফ্লাইটে তারা দেশে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৭টি, সৌদি এয়ারলাইনস ২৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২০টি ফ্লাইট পরিচালনা করেছে।

হজ শেষে গত ২০ জুন থেকে হাজিদের দেশে ফেরাতে ফ্লাইট পরিচালনা শুরু হয়। ওইদিন ৪১৭ হাজি নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। হাজিদের ফিরতি ফ্লাইট চলবে আগামী ২২ জুলাই পর্যন্ত।

এ বছর হজ করতে বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছেন মোট ৮৫ হাজার ২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ)। আগামী বছর বাংলাদেশের জন্য এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা বরাদ্দ দিয়েছে সৌদি সরকার।

চলতি বছর তীব্র তাপপ্রবাহ ও অসহনীয় গরমের কারণে হজ করতে গিয়ে সৌদি আরবে রেকর্ডসংখ্যক মৃত্যু এক হাজার ৩০০ ছাড়িয়েছে। তীব্র তাপপ্রবাহের কারণে এসব হজযাত্রীদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এরমধ্যে ৫৩ জন বাংলাদেশি রয়েছেন। ধর্ম মন্ত্রণালয় জানায়, মারা যাওয়া ৫৩ জনের মধ্যে হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে ১৭ জন এবং হজের আনুষ্ঠানিকতার শুরুর পর বাকি ৩৬ জন‌ মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION