1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বাউফলে কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ

  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৪৩৩ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়  ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-২/ ২০২৪-২০২৫ মৌসুমে উফশী রোপা আমন ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা ও ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত কর্মসূচির আওতায় বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।

বুধবার বিকাল চারটায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মোসারেফ হোসেন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মরিয়ম বেগম নিসু,

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার অনিরুদ্ধ দাস।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আবু জাফর, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষকগণ।

অনুষ্ঠান শেষে কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION