1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পুলিশকে ঢালাওভাবে আক্রমণ করা হচ্ছে: ওবায়দুল কাদের - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বিচারপতি খায়রুল হকের মুক্তিতে বাধা নেই সাধারণ যাত্রীর মতো বাসে প্রধানমন্ত্রী, সরলতায় মুগ্ধ কিশোরগঞ্জবাসী ড. নাসিমুল গনিকে আরও এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন আড়াইহাজারে ১৭০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোবিন্দগঞ্জে মোটরসাইকেলে ব্লগ করতে গিয়ে প্রাণ গেল যুবকের গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিলুপ্ত হচ্ছে র‍্যাব, আইনের খসড়া অনুমোদন আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী

পুলিশকে ঢালাওভাবে আক্রমণ করা হচ্ছে: ওবায়দুল কাদের

  • Update Time : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ৩৩৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ফখরুলরা (বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর) আজকে গুজব ছড়াচ্ছে। পুলিশকে ঢালাওভাবে আক্রমণ করছে। সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের মতলব আছে। ঢালাওভাবে দুর্নীতিবাজ বানানোর যে চক্রান্ত চলছে, এটা আওয়ামী লীগকে হটানোর জন্য ষড়যন্ত্র কিনা- সেটা ভেবে দেখতে হবে।

শুক্রবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের বিরুদ্ধে ঢালাওভাবে দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, গুজব ছড়িয়ে আমাদের দুর্নীতিবাজ দল বলছে দুর্নীতিবাজ দল বিএনপি।

গুজবের বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

দুর্নীতির যেসব খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে- সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, আজকে গুজব ছড়িয়ে আমাদের দুর্নীতিবাজ দল বলছে, চক্রান্ত করছে। কিছু কিছু মিডিয়া সেই অপপ্রচারে নেমেছে। আওয়ামী লীগ জনগণের শক্তি নিয়ে, শেখ হাসিনার নেতৃত্বে আছে। আওয়ামী লীগ মাথা নত করার দল নয়।

সেতুমন্ত্রী কাদের বলেন, ব্যক্তিবিশেষ অপরাধ করলে দুদক স্বাধীন, বিচার বিভাগ স্বাধীন। শেখ হাসিনার সৎ সাহস আছে দুর্নীতিবাজদের বিচার করার। সে যেই হোক, যত প্রভাবশালী হোক। কিন্তু আজকে যে ঢালাওভাবে দুর্নীতিবাজ বানানোর চক্রান্ত চলছে, এটা আওয়ামী লীগকে হটানোর ষড়যন্ত্র কিনা- সেটা আমাদের ভেবে দেখতে হবে এবং সতর্ক থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION