1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় বাস চাপায় ব্যবসায়ী নিহত  - Bangladesh Khabor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু আদালতের নির্দেশে “স্বর্ণা” টাওয়ারের রিসিভারের দায়িত্ব নিলো দুদক: মালিকপক্ষের ক্ষোভ জয়পুরহাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ২ যুবক গুরুতর আহত, গ্রেফতার ১ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা জয়পুরহাটে ওয়ান শুটারগান, ধারালো অস্ত্র উদ্ধার কোটালীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত চায়না জালে অগ্নিসংযোগ

কোটালীপাড়ায় বাস চাপায় ব্যবসায়ী নিহত 

  • Update Time : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৩৫৭ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাস চাপায় মনিরুজ্জামান পালোয়ান (৫৩) নামক দুই সন্তানের জনক এক ব্যাবসায়ী নিহত হয়েছে।

সে মাদারীপুরের কালকিনির ভবানিপুর গ্রামের আলী হোসেন পালোয়ানের ছেলে।

বুধবার বিকাল সাড়ে তিনটায় পয়সারহাট-গোপালগঞ্জ সড়কের ওয়াপদারহাট নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত ব্যাসায়ী নিজ মটর সাইকেল যোগে বরিশালের দিকে যাচ্ছিলো। উল্টো দিক থেকে আসা একটি দ্রুত গতির বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পথচারীরা আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত্য ঘোষনা করেন।

নিহতের বোন জামাই হামিদুজ্জামান জানান- মনির ঢাকা চক বাজারের একজন ব্যবসায়ী, ঈদে বাড়ী এসেছে, আজ ঘাঘর বাজার এসে ব্যবসায়ীক কাজ সম্পন্ন করে বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হয়ে ছিলো।

এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) ফয়েজ আহম্মেদ বলেন, থানায় কোনো অভিযোগ দায়ের না হওয়ায় লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION