1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে 'স্বপ্ন ফেরিওয়ালা'র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Bangladesh Khabor
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: জামায়াত আমির আওয়ামী লীগ নাশকতার ছক কষছে: আবু হানিফ কোটালীপাড়ায় ব্রিজের মাঝখানে গর্ত, ঝুঁকি নিয়ে যান চলাচল: আতঙ্কে পথচারী-যাত্রীরা বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী কোটালীপাড়ায় ৬০ প্রান্তিক জেলে পেল বকনা বাছুর, বিকল্প আয়ে নতুন আশার আলো খাল রক্ষা না করলে বসবাসের অযোগ্য হবে ঢাকা: প্রতিমন্ত্রী শাহে আলম দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘স্বপ্ন ফেরিওয়ালা’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • Update Time : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৩৩৬ জন পঠিত

স্টাফ রিপোর্টার : নানা আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন ফেরিওয়ালার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (১৫ জুন) গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্বপ্ন ফেরিওয়ালা স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মিজানুর রহমান মানিকের সভাপতিত্বে আলোচনা সভা, সম্মাননা প্রদান, কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন উপস্থিত ছিলেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা: আহমেদুল কবির, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) গোপালগঞ্জের সহকারী পরিচালক মোঃ সোহেল রানা ভূইয়া এবং গোবরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সূর্য শিশির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সফিকুর রহমান চৌধুরী টুটুল।

স্বপ্ন ফেরিওয়ালার ২য় প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন কর্মসূচীতে জেলার ২০টি স্বেচ্ছাসেবী সংগঠন ছাড়াও পার্শ্ববর্তী নড়াইল, বাগেরহাট, খুলনা, মাদারীপুর, বরিশাল জেলার আরও ১৫টি মোট ৩৫টি সংগঠনের দেড় শতাধিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, ঘরের খেয়ে বনের মোষ তাড়ায় সকল স্বেচ্ছাসেবক। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা রক্তদান, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে থাকেন, পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাড়ান।

বক্তারা স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে আন্ত: যোগাযোগ বাড়ানো এবং দু’একজন নামধারী ও লোভী – প্রতারকরা স্বেচ্ছাসেবী পরিচয়ে যাতে নিবেদিত স্বেচ্ছাসেবকদের শ্রমকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন।

আলোচনা সভা, সম্মাননা প্রদান, কেক কাটা শেষে সংগঠনের সভাপতি মিজানুর রহমান মানিকের নেতৃত্বে শহরের পুলিশ লাইন মোড়ে দূর পাল্লার পরিবহনের চালকদেরকে রজনীগন্ধা ফুল ও লিফলেট বিতরণ করে নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানোর অনুরোধ জানান স্বপ্ন ফেরিওয়ালার স্বেচ্ছাসেবীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION