1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধায় কোরবানির জন্য প্রস্তুত প্রায় দেড় লক্ষাধিক গবাদি পশু  - Bangladesh Khabor
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: জামায়াত আমির আওয়ামী লীগ নাশকতার ছক কষছে: আবু হানিফ কোটালীপাড়ায় ব্রিজের মাঝখানে গর্ত, ঝুঁকি নিয়ে যান চলাচল: আতঙ্কে পথচারী-যাত্রীরা বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী কোটালীপাড়ায় ৬০ প্রান্তিক জেলে পেল বকনা বাছুর, বিকল্প আয়ে নতুন আশার আলো খাল রক্ষা না করলে বসবাসের অযোগ্য হবে ঢাকা: প্রতিমন্ত্রী শাহে আলম দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার

গাইবান্ধায় কোরবানির জন্য প্রস্তুত প্রায় দেড় লক্ষাধিক গবাদি পশু 

  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৩০২ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : প্রতিবছরের ন্যায় এ বছরও আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গাইবান্ধার ৭ উপজেলায় গোখামার গুলোতে গরু মোটাতাজাকরণ করেছেন খামারিরা। আর দেশের সার্বিক পরিস্থিতি ভালো হওয়ায় খামারিরা ভালো দাম পাবেন বলে, জানিয়েছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
ঈদুল আযহার কুরবানী ঈদের অন্যতম প্রধান অনুষঙ্গ কোরবানির পশু। আর এই ঈদকে সামনে রেখে প্রতিবছরেই গাইবান্ধার খামারিরা তাদের খামারগুলোতে কোরবানির জন্য গরু, ছাগল, মহিষ ও ভেড়া মোটা তাজাকরণ করে থাকে এবছর তার ব্যতিক্রম নয়। গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালির গোয়াইলবাড়ী গ্রামের রেজাউল করিম শখের বসে গড়ে তুলেছেন গরু মোটাতাজাকরণ খামার। গেল বছর কয়েকটি গরু দিয়ে শুরু করলেও এবছর তার খামারে ফ্রিজিয়ান ও শাহীওয়াল জাতের ১৭ টি গরু কুরবানীর জন্য প্রস্তুত করা হয়েছে।
গরু গুলোর ওজন প্রায় ৬ থেকে ৮ মন পর্যন্ত।  লাল, কালো রংগের বড় আকৃতির এই গরুগুলো দেখতে ভিড় করছেন এলাকার মানুষ।
গোখামারি রেজাউল করিম জানান, অনেক ছোট থেকেই গরু লালন পালন করার শখ ছিল তার এরই সূত্র ধরে গেল বছর আটটি গরু নিয়ে খামার শুরু করেন তিনি ওই বছরই সে গরু গুলো বিক্রি করে মোটামুটি লাভোবান হন তিনি এরপর এবছর তার খামারে আরো ১৭ টি গরু লালন পালন করেছেন। যা এবছর কোরবানিতেই বিক্রি করা হবে। তিনি আরো জানান বর্তমানে বাজারে যে পরিস্থিতি তাতে করে  ভালো দামের আশা করছেন সে । এছাড়াও আগামীতে তার খামারে গরুর পরিমাণ আরও বাড়াবেন বলে জানিয়েছেন তিনি। তিনি মূলত তার খামারে কুরবানি ঈদকে সামনে রেখেই গরু মোটাতাজনকরণ করে থাকেন।
কথা হয় রেজাউল করিমের স্ত্রীর সঙ্গে তিনি জানান, খামার শুরু পূর্বে পরিবারের কারোরি মত ছিলাম না কিন্তু পরে তার আগ্রহ এবং সফলতা দেখে এখন আমরা সবাই তাকে সহায়তা করছি। এছাড়াও তিনি জানান তাদের এই খামারে কাজ করে তিনজন ব্যক্তি তাদের জীবিকা নির্বাহ করছেন যেটি তাকে বেশ অনুপ্রেরণতি করে।
দেশের সার্বিক পরিস্থিতি ভালো হওয়ায় খামারি রা  ভালো দাম পাবেন বলে জানিয়েছে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান।
তারদেয়া অনুযায়ী এবছর গাইবান্ধায় এবছর ১৬হাজার ৭৫৯ জন কৃষক ও খামারি ১লক্ষ ৪৫হাজার ৩৮১টি কোরবানিযোগ্য পশু প্রস্তুত করেছেন । এরমধ্যে গরু ৬৩ হাজার ২৪৬টি, মহিষ ১৪৭টি ও ছাগল-ভেড়া ৮১ হাজার ৯৮৮টি। এর মধ্যে ১লাখ ২৩ হাজার পশু এ জেলায় কুরবানীর জন্য প্রয়োজন আর অতিরিক্ত ২২ হাজার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় প্রেরণ করা হবে।
ওবাইদুল ইসলাম
গাইবান্ধা
০৯.০৬.২৪
সেল : ০১৭২৮০৫৫৯০৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION