1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী - Bangladesh Khabor
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সাধারণ মানুষের পাশে থাকতে চাই : এ্যাড. কাকলি মৃধা পার্থ ফায়ার করেছেন কিন্তু ব্যাক ফায়ার হয়ে গেছে: বিরোধী দলীয় নেতা ছয় বলে ১২ রান করেছেন, কিন্তু আগের ৩০০ রান আমরা সবাই মিলে করেছি: পার্থ সব ধরনের সংস্কার সংবিধানের কাঠামোর ভেতরেই পরিচালিত হবে: আইনমন্ত্রী সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন, পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া থেকে এলো ৩০ হাজার টন ডিজেল ফায়ার সার্ভিসের নতুন পরিচালক কর্নেল মাহমুদুল এসসিএআইয়ের আন্তর্জাতিক কমিটির নেতৃত্বে বাংলাদেশি ডা. আহসান জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জে আপন শ্বশুরকে হত্যার দায়ে জামাতার যাবজ্জীবন

দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৩০৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৮ জুন) ভারতের সময় বেলা ১১টা ৫১ মিনিটে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি দিল্লি অবতরণ করে বলে জানানো হয়েছে প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে।

এর আগে বাংলাদেশ সময় সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ফ্লাইটটি।

নয়াদিল্লিতে অবস্থানকালে শেখ হাসিনা রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করবেন।

অনুষ্ঠানে যোগদান শেষে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এর পর ভারতীয় প্রেসিডেন্টের আয়োজিত নৈশভোজে অংশ নেবেন শেখ হাসিনা।

এ ছাড়া সফরকালে বিভিন্ন দাপ্তরিক কার্যসম্পাদন এবং রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেবেন শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন প্রধানমন্ত্রী। এর আগে গত বুধবার টেলিফোনে নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানান শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION