1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাংলাদেশ প্রেস ফটো কনটেস্ট পুরস্কার  জিতলেন ‘ছবির কবি’ কুদ্দুস আলম - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই: সারজিস জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচন করবে ফ্যাসিবাদের মুখোশ: প্রধানমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নানা আয়োজনে গাইবান্ধায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ প্রেস ফটো কনটেস্ট পুরস্কার  জিতলেন ‘ছবির কবি’ কুদ্দুস আলম

  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৪৫৭ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : ‘বাংলাদেশ প্রেস ফটো কনটেস্ট-২০২৪’ বিজয়ী হয়েছেন ‘ছবির কবি’ হিসেবে পরিচিত গাইবান্ধার কৃতী সন্তান জনপ্রিয় নিউজ ও ফটোএজেন্সি ফোকাস বাংলার আলোকচিত্রী সাংবাদিক কুদ্দুস আলম।
বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত আলোকচিত্রীদের ছবি নিয়ে তৃতীয়বারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
গত সোমবার (০৩ জুন) রাতে প্রতিযোগিতায় বিজয়ীদের নাম অনলাইনে ঘোষণা করা হয়। কুদ্দুস আলম ছাড়া পুরস্কারপ্রাপ্ত অন্য তিনজন হলেন এফআইএপির কাজী গোলাম কুদ্দুস, প্রথম আলোর সাজিদ হোসেন এবং দৈনিক বাংলার সৈয়দ মাহমুদুর রহমান।
এ ছাড়া আরও তিনজন আলোকচিত্রীকে প্রতিযোগিতার মাধ্যমে সম্মানজনক স্বীকৃতি দেওয়া হয়েছে।
তাঁরা হলেন নিউজ বাংলার পিয়াস বিশ্বাস, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নাঈম আলী ও দৈনিক ইত্তেফাকের আবদুল গনি।
গত বছরের বাছাই করা ছবিগুলো থেকে একটি ছবিকে ‘পিকচার অব দ্য ইয়ার’ ঘোষণা করা হয়েছে। পুরস্কার পাওয়া ছবিটি তুলেছেন ফোকাস বাংলার কুদ্দুস আলম।
গত এক বছরে আলোকচিত্র সাংবাদিকতায় শ্রেষ্ঠ কাজগুলো নির্ধারণের মাধ্যমে এই স্বীকৃতি দেওয়া হয়। দেশের শীর্ষস্থানীয় পেশাদার আলোকচিত্রীদের সমন্বয়ে গঠিত বিচারকেরা এ প্রতিযোগিতায় সম্পৃক্ত ছিলেন।
‘জীবন পুড়ে কয়লা!’ শিরোনামে গাইবান্ধার এবিসি ইটভাটা থেকে তোলা পুরস্কার পাওয়া ছবিটির ক্যাপশনে কুদ্দুস আলম লেখেন- ‘গাইবান্ধায় ইটভাটার কয়লা ভাঙার নারী শ্রমিক তারা। কয়লার ধুলোয় মলিন তাদের জীবন, জীবন পুড়ে কয়লা হওয়ার পথে তারা। তবুও তারা বেঁচে থাকার তাগিদেই বেছে নিয়েছে এই রূক্ষ রূঢ় বাস্তব জীবন। বছরের ছয় মাসই তারা ইটের ভাটায় ধূসরিত মলিন জীবনযাপন করেন। জমিলা বেগম, বুলবুলি বেগম ও সুনেত্রা রাণী কাজ করেন এবিসি ইটভাটায়। তারা দৈনিক ৪শ’ টাকা হারে পারিশ্রমিক পান। সেই টাকা দিয়েই চলে জীবন ও আনন্দ।’
শিগগিরই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হবে। ঢাকার দৃক গ্যালারিতে একটি প্রদর্শনীর আয়োজন করা হবে। সেখানে ২১ জন আলোকচিত্রীর ছবি প্রদর্শিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION