1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধায় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা  প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই: সারজিস জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচন করবে ফ্যাসিবাদের মুখোশ: প্রধানমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নানা আয়োজনে গাইবান্ধায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

গাইবান্ধায় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা  প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ

  • Update Time : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৩০৬ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার কামারজানির গোঘাটে অবৈধ বালু উত্তোলণ চক্রের বিরুদ্ধে সংবাদ প্রচারের জেরে মিথা চাদাবাজির মামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক। এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ সোমবার দুপুরে গাইবান্ধার ডিবিরোডে ৩ঘন্টা ব্যাপি মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসুচি পালিত হয়েছে।
গাইবান্ধা প্রতিবাদি সাংবাদিক সমাজের ব্যানারে এই কর্মসুচি পালিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সাংবাদিক শফিউল ইসলাম।
অন্যদের মধ্যে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, অমিতাভস দাশ হিমুন, রেজাউন্নবী রাজু, খালেদ হোসেন, জাভেদ হোসেন, মামলার শিকার মিলন খন্দকার, মো. সুমন মিয়া, রিয়ন ইসলাম রকিসহ অন্যরা।
বক্তারা বলেন, বালু উত্তোলনের মাধ্যমে ওই এলাকার প্রকৃতি ও পরিবেশ বিনষ্ট হচ্ছিল। এলাকাবাসির অভিযোগের প্রেক্ষিতে ওই সাংবাদিকরা গত ১৭ই ফেব্রুয়ারী তাদের টেলিভিশন ও সংবাদপত্রে বিষয়টি তুলে ধরেন। পরে তাদের নানাভাবে ম্যানেজের চেষ্টা করে বালুখেকোচক্র ও একটি প্রভাবশালী কুচক্রিমহল। তারা রাজি না হলে সংবাদ প্রচারের আড়াই মাস পর গাইবান্ধা থানায় চাদাবাজির মিথ্যা মামলা দায়ের করা হয়। তারা উচ্চ ও স্থানীয় আদালত থেকে জামিন গ্রহন করেন। সাংবাদিক নেতৃবৃন্দ এই মিথ্যা ও ভিত্তিহীন মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
ভুক্তভোগী সাংবাদিক মিলন খন্দকার জানান, ওই বালুখেকো চক্রের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত ২০লক্ষ টাকা জরিমানা করে। একজন সরকারি কর্মকর্তা বাদি হয়ে মামলাও করেন। সেই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে প্রভাবশালী চক্রকে ম্যানেজ করে মামলাটি দায়ের করা হয়। তিনি ওই চক্রের মুলহোতা মামলার বাদি জাহাঙ্গীর মিয়াসহ অন্যদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
পরে সমাবেশে অংশগ্রহনকারীরা শহরের ব্যস্ততম সড়ক ডিবিরোড প্রায় ১ঘন্টা অবরোধ করে  রাখে। এসময় শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION