1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ভাঙ্গন প্রতিরোধে অবিলম্বে প্রতিরক্ষা বাঁধ নির্মান করা হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী - Bangladesh Khabor
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: জামায়াত আমির আওয়ামী লীগ নাশকতার ছক কষছে: আবু হানিফ কোটালীপাড়ায় ব্রিজের মাঝখানে গর্ত, ঝুঁকি নিয়ে যান চলাচল: আতঙ্কে পথচারী-যাত্রীরা বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী কোটালীপাড়ায় ৬০ প্রান্তিক জেলে পেল বকনা বাছুর, বিকল্প আয়ে নতুন আশার আলো খাল রক্ষা না করলে বসবাসের অযোগ্য হবে ঢাকা: প্রতিমন্ত্রী শাহে আলম দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার

ভাঙ্গন প্রতিরোধে অবিলম্বে প্রতিরক্ষা বাঁধ নির্মান করা হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

  • Update Time : রবিবার, ২ জুন, ২০২৪
  • ২৬৩ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, গাইবান্ধার ব্রহ্মপুত্রের ভাঙ্গন কবলিত ফুলছড়িবাসির দাবি প্রেক্ষিতে নদী ভাঙ্গন প্রতিরোধে অচিরেই প্রতিরক্ষা বাঁধ নির্মান করা হবে। এতে করে এলাকাটি ভাঙ্গনমুক্ত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের জীবনমানেরও উন্নতি ঘটবে।
কৃষিক্ষেত্রেও ব্যাপক উন্নয়ন হবে।
তিনি আজ রবিবার দুপুরে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের জিগা বাড়ি উচ্চ বিদ্যালয়  মাঠে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এরেন্ডাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি একেএম হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশ, পানি সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. আ. ল. ম. বজলুর রশীদ, পুলিশ সুপার কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদসহ অন্যরা।
মন্ত্রী জাহিদ ফারুক বলেন, আওয়ামীলীগ সরকারের সময়ে দেশের উন্নয়ন ধারা বেগবান হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করছেন। তিনি নদী ভাঙ্গনে সর্বহারা মানুষের দু:খ বোঝেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই এই এলাকার হরিচন্ডি, সন্নাসীরচর, আনন্দবাড়ি, পশ্চিম আলগারচর এলাকার সার্বিক উন্নয়ন ও নদী ভাঙ্গন প্রতিরোধ প্রকল্প শুরু করার আগে তিনি সচক্ষে দেখতে এখানে এসেছেন। ফুলছড়ি ছাড়াও পার্শবর্তী সাঘাটায় ইতোমধ্যে ভাঙ্গন প্রতিরোধ কাজ শুরু হয়ছে। এলাকার মানুষকে যাতে আর নদী ভাঙ্গনের কবলে পরতে না হয়, সে জন্য সরকারের সব ধরনের ব্যবস্থা আশ্বাস দেন মন্ত্রী।
এর আগে মন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে হেলিকপ্টারে ওই এলাকায় আসেন এবং নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ পর্যবেক্ষণ করেন।
মতবিনিময় শেষে তিনি হেলিকপ্টার যোগে গাইবান্ধা ত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION