1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বেনজীরের দায় নেবে না পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী - Bangladesh Khabor
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রিজার্ভ চুরি: ৯৬ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ বাউফলে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় মোবাইকোর্টে মাদকসেবীকে ১ বছরের কারাদণ্ড কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন বাড়ির সীমানা নিয়ে কলেজছাত্র রুমন হত্যা: গাজীপুর থেকে পিতা-পুত্র গ্রেফতার

বেনজীরের দায় নেবে না পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৩৪৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ব্যক্তিগত অপরাধ করে থাকলে তার দায় পুলিশ নেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (১ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে মাদ্রাসা শিক্ষার্থীদের বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুর্নীতি করে থাকলে এটা তার ব্যক্তিগত ব্যাপার। এর দায় পুলিশ নেবে না। তদন্তের পরই জানা যাবে তিনি কী করেছেন।

তিনি বলেন, ‘তাকে এখনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তার আগেই তিনি দেশ ছেড়ে চলে গেছেন বলে শুনেছি। যদিও তার যাওয়ার ব্যপারে আমি জানি না। বিস্তারিত জেনে এ বিষয়ে কথা বলব।’

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মূল মামলা ভারতেই হয়েছে। তাই ভারত সরকার যুক্তরাষ্ট্রে আবেদন করতে পারবে।

তিনি বলেন, যে যেখানেই আছে তাদের ধরতে আদেশ দেওয়া হয়েছে। পলাতকদের নেপাল থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে। যারা অপরাধী তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION