1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে মায়ের কান্দালের আঘাতে মেয়ের মৃত্যু - Bangladesh Khabor
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের চার জেলায় নতুন পুলিশ সুপার জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখেই গ্যাসের মূল্যবৃদ্ধি: তথ্য উপদেষ্টা শ্রমিকের ছদ্মবেশে নাশকতা করলে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ বাউফলে নিজ কার্যালয়ে বসেন না স্যানিটারি ইন্সপেক্টর, সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ দাম বাড়লো এলপিজির

অভয়নগরে মায়ের কান্দালের আঘাতে মেয়ের মৃত্যু

  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ২৯৫ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে মায়ের কান্দালের আঘাতে মেয়ের মৃত্যু ঘটেছে। হ্নদয় বিদারক ঘটনাটি ঘটেছে উপজেলার মাগুরা বনগ্রামে।
নিহত মুন্নী খাতুন (২০) ঐ গ্রামের বাসিন্দা জসিম উদ্দিন ও ঘাতক মা মরিয়ম বেগমের কন‍্যা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস পূর্বে মুন্নী স্বেচ্ছায় স্বামীকে তালাক দিয়ে বাপের বাড়ি বসবাস করতে থাকে এবং কলেজে ভর্তি হয়ে পড়াশুনা করতে থাকে।
বুধবার সকাল ১১ টায় তার মা স্বেচ্ছাচারী হয়ে চলাফেরা করতে নিষেধ করলে সে (মুন্নী) তার মায়ের গায়ে পানির কলসি ছুড়ে মারে। এ ঘটনায় মরিয়ম বেগম রেগে গিয়ে হাতে থাকা কান্দাল দিয়ে মেয়ের মাথায় আঘাত করে। আঘাত গুরুতর হওয়ায় ঘটনাস্থলেই মুন্নী’র মৃত্যু ঘটে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অভয়নগর থানার ডিউটি অফিসার এসআই আকরাম বলেন, নিহত মুন্নী’র লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে ও ঘাতক মা মরিয়ম বেগমকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION